বিনা পরীক্ষাতেই বিজেপি বিধায়কের মেয়ে-বউমার চাকরি এইমসে

বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সুপারিশে কল্যাণীর এইমসে পরীক্ষা না দিয়েই চাকরি পেয়ে গেলেন দুই বিজেপি বিধায়কের মেয়ে ও বউমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন আরও এক জোড়া অঙ্কিতা অধিকারী। বিনা পরীক্ষায় দুই বিজেপি(BJP) বিধায়কের মেয়ে আর ছেলের বউ পেয়ে গিয়েছেন সরকারি চাকরি। যার মাস মাইনে ৩০ হাজার টাকা। অথচ সেই চাকরি পায়নি দলের জন্য কাজ করতে গিয়ে খুন হয়ে যাওয়া দলের কোনও কর্মীর পরিবারের কোনও সদস্য। আরও চমকে দেওয়ার মতো বিষয়, সেই চাকরির জন্য সুপারিশ করেছেন দলেরই সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় এখন তীব্র ক্ষোভ ছড়িয়েছে বঙ্গ বিজেপির নীচু তলার নেতা থেকে কর্মীদের মধ্যে। সেই সঙ্গে অস্বস্তি ছড়িয়েছে বঙ্গ বিজেপির অন্দরেও।

রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভাল মার্কস না পাওয়া সত্ত্বেও, পার্সোন্যালিটি টেস্টে হাজিরা না দিয়েও এসএসসি’র মাধ্যমে সরকারি চাকরি পেয়ে যাওয়ার। সেই চাকরি স্কুল শিক্ষিকার চাকরি। তা নিয়েই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেখানে এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছেন বিচারপতি। এই ঘটনা নিয়ে যখন শোরগোল বাংলার রাজনীতিতে, তখন দেখা গেল বিজেপির অন্দরেও এহেন জোড়া ঘটনা ঘটে গিয়েছে কার্যত নিঃশব্দে। চলতি বছরের ১ এপ্রিল থেকে নদিয়া জেলার কল্যাণীতে গড়ে ওঠা এইমসের(Kalyani AIIMS) নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটর পদে যোগ দিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার(Niladri Shekhar Dana) মেয়ে মৈত্রী দানা। অথচ তিনি সেই চাকরির জন্য কোনও পরীক্ষাই দেননি বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে অভিযোগ উঠেছে, তাঁকে নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন স্বয়ং কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার(Subhash Sarkar), যিনি আবার বাঁকুড়ার বিজেপি সাংসদ। গল্প এখানেই শেষ নয়। মাত্র ৭ দিন আগে কল্যাণী এইমসে চাকরির নিয়োগপত্র পেয়েছেন চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের(Bankim Ghosh) পুত্রবধূ। তিনিও কোনও পরীক্ষা দেননি।

গোটা ঘটনাটি সামনে এনেছেন এক বিজেপি কর্মী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chattopadhay)। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে নালিশ ঠুকেছেন এই দুই ঘটনা জানিয়ে। পার্থবাবুর বক্তব্য, গত পঞ্চায়েত ভোট থেকে খুন হওয়া শয়ে শয়ে বিজেপি শহিদ পরিবারের সদস্যরা চাকরি পাচ্ছেন না। যোগ্য প্রার্থী থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। অথচ কেন্দ্রীয় মন্ত্রী দলের রাজ্য কমিটির সদস্য দীপা বিশ্বাসের মাধ্যমে প্রভাবশালীদের ঘনিষ্ঠদের চাকরি দিচ্ছেন। সূত্রের খবর এই দুই ঘটনার জেরে শুধু পার্থবাবুই নন, ক্ষুব্ধ বঙ্গ বিজেপির সিংহভাগ নীচুতলার নেতা ও কর্মীরা। দলের অন্দরে কীভাবে এই স্বজনপোষণ চলছে তা নিয়েই এখন প্রশ্ন তুলেছেন তাঁরা।

টাকা থাকছে না? ৩টি চিনা মুদ্রা বদলে দিতে পারে ভাগ্য, কোথায় রাখবেন জানুন

১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

পছন্দের মানুষকে ভালবাসার কথা বলতে পারছেন না, চতুর্থীতে জানিয়ে ফেলুন, খালি হাতে ফিরবেন না

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার