ভ্যাটে পড়ে হাত- পা- চোখের টুকরো, বারাসত মেডিক্যাল হাসপাতালে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাসপাতালের বাইরে ময়লা ফেলার ভ্যাট থেকে উদ্ধার হল ক্ষত-বিক্ষত মৃতদেহ। বৃহস্পতিবার সকালে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বারাসত মেডিক্যাল কলেজের বাইরে। সেখানে বাইরে থাকা ভ্যাট থেকে দেহের একাধিক কাটা টুকরো উদ্ধার হয়। তবে কী করে হাসপাতালের বাইরে থাকা ভ্যাটে  এল এই দেহাংশ? তা নিয়ে উঠছে প্রশ্ন।

অন্যান্য দিনের মতোই এদিনও সকালে সাফাইকর্মীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভ্যাট পরিষ্কার করে। আর তখনই তাদের চক্ষু চড়কগাছ। ভ্যাটের মধ্যে পড়ে রয়েছে হাত-পায়ের টুকরো এবং চোখের অংশও। এরপরেই সাফাই কর্মীরা খবর দেয় হাসপাতাল  কর্তৃপক্ষকে। আর তখনই পুরো বিষয়টি নজরে আসে। এই প্রসঙ্গে হাসপাতালের সাফাই বিভাগের সুপারভাইজার রণজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘ওই দেহাংশ ডাক্তারি পড়ুয়াদের পরীক্ষায় ব্যবহার করা হয়েছিল। ৩-৪ দিন আগে তা ওই ভ্যাটে ফেলা হয়। তবে তা সরানো হয়নি।‘  কিন্তু কেন ভ্যাট থেকে হাত-পায়ের টুকরো সরান হল না তা নিয়ে উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, রাজ্যের মধ্যে বারাসত মেডিক্যাল কলেজে হাসপাতাল একমাত্র যার মূল দরজা রাতভর খোলা থাকে। আর সেই হাসপাতালের  ভ্যাট থেকে ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার হতেই এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে এই ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিচ্ছে তা এখন জানা যায়নি।

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে