বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে  গণধর্ষণ। এমনই ঘটনা ঘটেছে  আসানসোলের বারাবনি থানা এলাকায়। এই ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে এলাকায় ছড়িয়ে পড়েছে  উত্তেজনা। ইতিমধ্যেই গণধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইয়ার । এছাড়াও  অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

জানা গিয়েছে, আসানসোলের বারাবনি এলাকায় রক্ষাকালীর পুজো উপলক্ষে  সাতদিন ধরে চলছে মেলা। তাই মেলায় জিনিস বিক্রি করতে জড়ো হয়েছেন বহু হকারা । জোরকদমে চলছে কেনাবেচা । জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শৌচাকর্ম করার জন্য বাইরে বেরিয়েছিল ওই কিশোরী। এরপর থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে অবশেষে তাঁকে এলাকা থেকেই  বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয় ।

উল্লেখ্য, অভিযোগ উঠেছে ওই কিশোরীকে মেলায় আগত সাতজন হকার মিলে ধর্ষণ করেছে। এই কিশোরীটি অসুস্থ হয়ে পড়ে। তাকে বর্তমানে পরিবারের সদস্যরা আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেছে । সেখানে চলছে তাঁর শারীরিক পরীক্ষা। শুক্রবার এই ঘটনার খবর পেয়েই পুলিশ তল্লাশি শুরু করে। ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে এখন ২ জন পলাতক । অন্যদিকে এই গণধর্ষণের প্রেক্ষিতে থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ