ভিড়ের চাপে লোকাল ট্রেন থেকে লাইনে পড়ে মৃত্যু, উত্তেজনা ডানকুনিতে

মঙ্গলবার ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হাওড়া ডিভিশনের ডানকুনি-বেলানগর রেললাইনের মাঝে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যাত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি, হুগলি: করোনা সংক্রমণ বাড়তেই লোকাল ট্রেনে কোপ পড়েছে। রাজ্য সরকারের নির্দেশে প্রথমে সন্ধ্যা ৭টা, পরে তা বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে। যাত্রীদের দাবি, এর জেরে উল্টে ভিড় বাড়ছে লোকাল ট্রেনে। এরমধ্যেই মঙ্গলবার ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হাওড়া ডিভিশনের ডানকুনি-বেলানগর রেললাইনের মাঝে ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যাত্রীর। সূত্রের খবর, মঙ্গলবার সকালেই পরিবার নিয়ে ওই ট্রেনে উঠেছিলেন চন্দন প্রচণ্ড (৫৫) নামে ওই ব্যক্তি। তিনি ডানকুনি এসেছিলেন এক আত্মীয়ের বাড়িতে। ডানকুনি থেকে হাওড়াগামী ট্রেনে উঠেছিলেন।

কিন্তু ভিড়ের চাপে ট্রেনের ভিতরেই ঢুকতে পারেননি। শরীর ঝুলছিল ট্রেনের বাইরে। বেলানগর স্টেশন আসার আগেই ভিড়ের চাপে কোনওভাবে হাত ফসকে যায় তাঁর। সঙ্গে সঙ্গে ট্রেন থেকে পড়ে যান। প্রায় সঙ্গে সঙ্গেই আহত অবস্থায় তাঁকে উদ্ধার উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয়। পরে অবস্থার অবনতি হতে তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়। কিন্তু আর জি কর হাসপাতালে চিকিৎসা শুরু হলেও তাঁকে বাঁচানো যায়নি। দুপুরেই মৃত্যু হয় চন্দন প্রচণ্ড নামে ওই ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, মৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। এই শাখার নিত্যযাত্রীদের দাবি, ডানকুনি শাখায় ট্রেন এমনিই কম। ফলে ভিড়ের ছবি স্বাভাবিক। এই ঘটনা জানাজানি হতেই যাত্রীরা রেলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে শেফালি ভার্মা, কোন অপরাধে?

হিন্দুদের মন জয়ে দুর্গাপুজোকেই হাতিয়ার তারেকের, নবমীতে হাজির রংপুরের পুজোমণ্ডপে

উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

‘কর্তব্য পালনে এসেছি,’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

‘তিন ফরম্যাটেই বুমরাহকে খেলানো উচিত নয়’, প্রাক্তন ভারতীয় কোচের মন্তব্যে চর্চা তুঙ্গে

বক্স অফিসে ঝড় তুলে ৫০০ কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘JAILER 2’

পুজোর ছুটিতে মামাবাড়িতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভিসি ক্যানেলে পড়ে নিখোঁজ দুই নাবালক