চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মর্মান্তিক পথ দুর্ঘটনা,লরির ধাক্কায় রাস্তায় কেটে পড়ল বাসযাত্রীর হাত

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বাসের জানলার ধারে বসে হাত রেখেছিলেন। মুহুর্তের মধ্যে বিপদ ঘনিয়ে আসবে তা বুঝতেও পারেননি। লরির ধাক্কায় হাতে কেটে পড়ল রাস্তায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে ১২ নম্বর জাতীয় সড়কে।

জানা গিয়েছে, বাসের মধ্যে বসে হাত ঝুলিয়ে রেখেছিলেন ওই ব্যক্তি। উল্টোদিক থেকে একটি সিমেন্ট বোঝাই লরি এসে ধাক্কা মারে ওই ব্যক্তির হাতে। বাসের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই কেটে পড়ে হাতটি। অর্ধেক কাটা হাত অবস্থায় বাসেই বসেছিলেন ওই ব্যক্তি। পথচারী ও অন্য বাসযাত্রীরাই ওই ব্যক্তিকে উদ্ধার করে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কর্তব্যরত অবস্থায় চিকিৎসকরা জানান, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। ওই যাত্রীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর থেকেই বাস ও লরির ড্রাইভার দু’জনেই পলাতক। গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ।

বাস ও লরির চালকদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। বাসের গতিবেগ কত ছিল, লরির গতিবেগ কত ছিল সবটা জানার চেষ্টা করা হচ্ছে। বার বার সতর্ক করেও লাভ হচ্ছে না। বাসের জানলার বাইরে হাত রাখার বিষয়ে নিষেধ আগে থেকেই করা হচ্ছে।কিন্তু এই কথা শোনেন না অনেকেই।

প্রসঙ্গত, নদিয়ার চাপড়ায় দুই বাসের সংঘর্ষে ২ ব্যক্তির হাত কেটে যাওয়ার ঘটনা ঘটেছিল। একজনের হাত কেটে রাস্তায় পড়ে গিয়েছিল। অন্যজনের হাত কেটে অর্ধেক ঝুলছিল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল বাসের রেষেরেষি, সংঘর্ষের ঘটনার পাশাপাশি রয়েছে মানুষের সতর্কতার অভাব

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ