টিকিট না কাটায় ফাইন দিলেও যাত্রীরা কাটেন না টিকিট, কারণ জানলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি :- স্টেশনে ট্রেন আসে, ট্রেন দাঁড়ায়, যাত্রীরা ওঠেন। কিন্তু যাত্রীরা কাটেন না টিকিট। টিটি ধরলে ফাইন দেন, কিন্তু তাতেও টিকিট কাটতে পারেন না যাত্রীরা। স্টেশনে টিকিট কাউন্টার আছে। তবে নেই টিকিট কাউন্টারের কর্মী। দীর্ঘদিন থেকে তালা বন্ধ টিকিট কাউন্টারে। ফলে টিকিট না কেটেই বিনা টিকিটেই যাত্রা করতে বাধ্য হচ্ছেন যাত্রীরা। বীরভূম জেলার শেষ প্রান্তে, ঝাড়খণ্ড সীমান্তবর্তী রামপুরহাট-১ নম্বর ব্লকের কুসুম্বা গ্রাম পঞ্চায়েতের আদলপাহাড়ি রেল স্টেশনের এমনই ছবি।

আদলপাহাড়ি স্টেশন থেকে লোকাল ট্রেনে ঝাড়খণ্ডের দুমকা যাওয়া যায়। রামপুরহাট শহরের উপর নির্ভরশীল অনেক যাত্রীকে আবার কাজের জন্য রামপুরহাটেও যেতে হয়। যাত্রীদের অভিযোগ, স্টেশনে প্রয়োজনীয় কোনও পরিষেবাই নেই। বিশেষ করে টিকিট কাউন্টার অপারেটরের অভাব। স্থানীয়দের আরও দাবি, টিকিট না কাটার কারণে অন্য স্টেশনগুলোতে নামতে গেলে ফাইনদিতে হয়, যা তাদের জন্য আর একটি বোঝা হয়ে দাঁড়ায়। 

 আদলপাহাড়ি স্টেশনের একজন যাত্রী বলেন, “এখানে টিকিট কাউন্টারে কর্মী না থাকার জন্য আমরা বিনা টিকিটে ট্রেন যাত্রা করতে বাধ্য হচ্ছি। এছাড়া, স্টেশনে জল সরবরাহের ব্যবস্থা নেই এবং নারী নিরাপত্তাও এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।অন্য এক স্থানীয় বাসিন্দা বলেন, “২০১২ সালে কাজ সম্পূর্ণ হয় এবং ২০১৩ সাল থেকে এই রেল স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয়। প্রথম দিকে টিকিট কাউন্টারে কর্মী থাকলেও এখন আর দেখা যায় না।এ বিষয়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, “আমাদের কাছে এখনও নির্দিষ্ট কোনও অভিযোগ আসেনি। তবে অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি ওই স্টেশনটি হল্ট স্টেশন হয়, তাহলে কন্ট্র্যাক্ট ভিত্তিতে টিকিটকর্মী দেওয়া হবে এবং সেই কর্মীর সেখানে থাকা উচিত। যদি না থাকে তবে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

কানাডায় অ্যামি ভির্কের গাড়িকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন গায়ক

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

অনুব্রতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের