চিকিৎসার গাফিলতিতে বৃদ্ধার মৃত্যু, অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে

চিকিৎসার জন্য ভর্তি হতে এসেছিলেন দুর্গাপুরের হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে। অভিযোগ, অপেক্ষা করেছিলেন প্রায় দেড় ঘণ্টা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসায় যাতে অবহেলা না হয়, তা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও গাফিলতির অভিযোগ উঠল এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। ওই বেসরকারি হাসপাতাল (PRIVATE HOSPITAL) দুর্গাপুরের। অভিযোগ, বৃদ্ধা অসুস্থ অবস্থায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ভর্তি হতে পারেননি। ওই বেসরকারি হাসপাতালের সামনেই মারা (DEATH) গিয়েছেন। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

মৃতার পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, বৃদ্ধা নন্দ রানী দাসের শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল। তাঁর বয়স প্রায় ৭৫ বছর। চিকিৎসার জন্য ভর্তি হতে এসেছিলেন দুর্গাপুরের হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে। অভিযোগ, অপেক্ষা করেছিলেন প্রায় দেড় ঘণ্টা। জরুরি বিভাগে ভর্তি করার জন্য অনেক করে অনুরোধ করা হয়। তাতেও কান দেয়নি ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ চিকিৎসার গাফিলতিতে হাসপাতালের সামনে গাড়ির মধ্যেই মৃত্যু হয়েছে বৃদ্ধার। এবারে বেসরকারি হাসপাতালের তরফে খবর লেখা পর্যন্ত পাওয়া যায়নি কোনও প্রতিক্রিয়া। জানা গিয়েছে, মৃতা পাণ্ডবেশ্বরের কুমারডিহির বাসিন্দা ছিলেন।

সম্প্রতি দুর্গাপুরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রোগী গাফিলতির ঘটনা বরদাস্ত করা হবে না। তারপরেও এই অভিযোগ উঠল বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। স্বাস্থ্য ভবন কড়া পদক্ষেপ নিতে পারে ওই হাসপাতালের বিরুদ্ধে। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ, চিকিৎসার নামে প্রহসন করে এই বেসরকারি হাসপাতাল।

উল্লেখ্য, গত ১৭ জুন স্বাস্থ্যসাথী (SWASTHYA SATHI) কার্ডের সুবিধা আমজনতা ঠিকঠাক পাচ্ছে কি না, তা খতিয়ে দেখতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তৈরি করা হয়েছে নজরদারি কমিটি (OBSERVER COMMITTEE)। সেই কমিটি তৈরি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই কমিটি হয়েছে রাজ্য ও বিভিন্ন জেলার জন্য। জানা গিয়েছে, এই কমিটি যখন তখন নজরদারি চালাবে বেসরকারি হাসপাতালে। শুধু তাই নয়, খতিয়ে দেখবে সরকারি হাসপাতালের কাজও। রাজ্যস্তরের কমিটির শীর্ষে থাকবে স্বাস্থ্য অধিকর্তা। বিভিন্ন জেলার কমিটির শীর্ষে থাকবেন ওই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষন্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন