আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের মালদহ-তে এবার মন্দির-মসজিদ বিতর্ক। মালদহের আদিনা মসজিদ আদপে আদিনাথ মন্দির! এই দাবিই করেছে হিন্দুত্ববাদী একটি সংগঠন। তাদের দাবি, বর্তমান মসজিদের জায়গাতেই একসময় ছিল আদিনাথ মন্দির (শিবের মন্দির)। সেই দাবিকে সামনে রেখে মসজিদের বাইরে পুজো-অর্চনার আয়োজন করা হয়। আজ, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সেখানে বিশেষ পুজো হয় ও রুদ্রাভিষেক হয়। মসজিদের বাইরে একটি বড় শিবলিঙ্গ বসানোও হয়েছে। সেটিকেই পুজো করা হয়। গতকাল, রবিবার রাত থেকেই মালদহে আদিনা মসজিদ চত্বরে জড়ো হয়েছিলেন একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। তাদের উদ্যোগেই এদিন শিবের পুজো করা হয় আদিনা মসজিদ চত্বরে।

বিষয়টিকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হতে পারে আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে মালদহ জেলা পুলিশ। পাশাপাশি, সংরক্ষিত স্মৃতিসৌধের ভিতরে কোনও ধর্মীয় আচার পালন করতে দেওয়া হবে না বলে স্পষ্ট করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI। মালদহের পাণ্ডুয়ায় অবস্থিত আদিনা মসজিদ ১৩৭৩ খ্রিস্টাব্দে বাংলার সুলতান সিকন্দর শাহ নির্মাণ করেছিলেন বলে ASI-র নথিতে উল্লেখ রয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে, মধ্যযুগে শুধু বাংলায় নয়, গোটা উপমহাদেশের অন্যতম বৃহত্তম মসজিদ ছিল এটি। তবে হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি, এই স্থানে আগে ‘আদিনাথ মন্দির’ ছিল। সেই মন্দির ধ্বংস করে মসজিদ নির্মাণ করেছিল সুলতান সিকন্দর শাহ।

আরও পডুন: ‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

‘আদিনাথ পুরাতন শিব মন্দির’ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এবং বিজেপির উত্তরবঙ্গের ‘গুড গভর্ন্যান্স উইং’-এর আহ্বায়ক কাজল গোস্বামীর দাবি, আদিনা মসজিদের স্থাপত্যে হিন্দু ও বৌদ্ধ ধর্মের একাধিক প্রতীক এবং মূর্তির উপস্থিতি রয়েছে। তাঁর দাবি, মসজিদ নির্মাণের সময় আগের ধর্মীয় স্থাপত্যের উপকরণ ব্যবহার করা হয়েছিল। এই দাবির সমর্থনে সংগঠনটি শীঘ্রই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ASI-র রিপোর্ট চাওয়ার পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক রং লেগেছে। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘দেশের ইতিহাস বদল করেছে মুঘলরা। হিন্দু-বৌদ্ধদের মন্দির ভেঙে শুধুই মসজিদ নির্মাণ করা হয়েছে। তবে আদিনা মসজিদের বিষয়টি সম্পূর্ণভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলে যা কিছু করার করতে হবে।’ আদিনা মসজিদকে ঘিরে বিতর্ক নতুন নয়। ২০২৫ সালের ৫ ডিসেম্বর, শমীক ভট্টাচার্য বিষয়টি সংসদে উত্থাপন করেছিলেন। তাঁর দাবি ছিল, ১৩৭৩ খ্রিস্টাব্দে সুলতান সিকন্দর শাহের আমলে নির্মিত আদিনা মসজিদ তৈরির সময় পূর্ববর্তী হিন্দু ও বৌদ্ধ স্থাপত্যের উপকরণ ব্যবহার করা হয়েছিল। ওই জায়গায় আদিনাথ মন্দির ছিল।

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই