দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলতি সপ্তাহেই রেশন ধর্মঘট, শুক্রবারের আগে মিলবে না পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: মোদি সরকারের(Modi Government) নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী বুধবার, ২২ মার্চ দিল্লিতে অবস্থান আন্দোলনের কর্মসূচি নিয়েছে রেশন ডিলারদের(Ration Dealers) সর্বভারতীয় সংগঠন। ওই আন্দোলনে অংশ নিতেই রাজ্যের বহু রেশন ডিলার দিল্লি যাচ্ছেন। এর জেরে কাল, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন রেশন পরিষেবা বিঘ্নিত হতে চলেছে। ফলে, গ্রাহকদের দুর্ভোগ নিশ্চিত। All India Fair Price Shop Dealers Federation’র তরফে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রেশন পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে। বাংলার(Bengal) রেশন গ্রাহকেরা এর জেরে সব থেকে বেশি সমস্যার মুখে পড়তে চলেছেন।

আরও পড়ুন সাংসদদের PA-PS নিয়োগ করবে সংসদের সচিবালয়, প্রতিবাদ তৃণমূলের

সমস্যা কোথায়? বাংলায় প্রতি সোমবার রেশন দোকানে সাপ্তাহিক ছুটি থাকে। ফলে চলতি সপ্তাহে শুক্রবারের আগে অনেক রেশন গ্রাহক খাদ্যসামগ্রী নাও পেতে পারেন। রাজ্যে প্রায় ২১ হাজার রেশন দোকান(Ration Shop) আছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু দাবি করেছেন, প্রায় ১৭ হাজার রেশন গ্রাহক রাজ্য থেকে দিল্লি যাবেন। যাঁরা দিল্লি যাচ্ছেন না, তাঁদেরও এই দিনগুলিতে পরিষেবা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবুঝি না হয়। রাজ্যের খাদ্যদফতর অবশ্য এব্যাপারে কোনও নির্দেশকা রবিবার পর্যন্ত জারি করেনি।

আর পড়ুন শুভেন্দু গড়েই বাজিমাত তৃণমূলের, জয় শিক্ষকদের সমবায় সমিতিতে

রেশন ডিলারদের সংগঠন অবশ্য দাবি করছে, তিনদিন দোকান বন্ধ থাকলেও গ্রাহকদের কোনও অসুবিধা হবে না। কেননা এখন মাসে একদিনেই পুরো বরাদ্দের খাদ্যসামগ্রী দেওয়া হয়। অধিকাংশ গ্রাহক ইতিমধ্যে তা সংগ্রহ করেছেন। বাকিরাও শুক্রবার থেকে সংগ্রহ করার জন্য কয়েকদিন সময় পাবেন। তবে জানা গিয়েছে, এর আগে দিল্লিতে এই ধরনের আন্দোলনে যোগ দিতে ডিলাররা গেলেও সেই কর্মসূচি সপ্তাহের শুরুতেই নেওয়া হতো। ফলে পরিষেবায় খুব একটা বিঘ্ন ঘটত না। এবার সংসদের কর্মসূচি অনুযায়ী বুধবার আন্দোলনের দিন ঠিক করা হয়েছে। আর তার জেরেই শুক্রবারের আগে বাংলার রেশন দোকানগুলিতে পরিষেবা মিলবে না।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ