বালুরঘাট বিমানবন্দর ঘিরে আশাবাদী আমজনতা থেকে ব্যবসায়ীরা

বালুরঘাটে বিমানবন্দর চালু হলে কলকাতার সঙ্গে যোগাযোগ অনেকটাই সহজ হয়ে যাবে। বাঁচবে সময়ও। তাই এই বিমানবন্দরকে ঘিরে আশায় বুক বাঁধতে শুরু করেছেন দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল প্রত্যেকেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত বছরের ডিসেম্বর মাসে উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের ৩টি বিমানবন্দর চালু করবার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন। এই ৩টি বিমানবন্দর হল বালুরঘাট, মালদা ও কোচবিহার। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার কিছুদিনের মধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা এসে ওই তিনটি বিমানবন্দরের পরিকাঠামো পরিদর্শন করে যান। পরিদর্শনের পরে ফিরে গিয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা মালদা বিমানবন্দরকে ছাড়পত্র না দিলেও বালুরঘাট ও কোচবিহার বিমানবন্দরকে ছাড়পত্র দিয়েছেন বলে সূত্রে খবর। আর এই খবর দক্ষিণ দিনাজপুর জেলায় পৌঁছাতেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল প্রত্যেকেই। কেননা বালুরঘাটে বিমানবন্দর চালু হলে কলকাতার সঙ্গে যোগাযোগ অনেকটাই সহজ হয়ে যাবে। বাঁচবে সময়ও।

দক্ষিণ দিনাজপুর থেকে সড়কপথে কিংবা রেলপথের মাধ্যমে কোন রোগীকে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে হলে, যানজট এড়িয়ে কমপক্ষে ১২ ঘণ্টার বেশি সময় ব্যয় করতে হয়। বালুরঘাট বিমানবন্দর চালু হলে সেই সময় অনেকটাই কমে যাবে বলে আশা জেলাবাসীর। পাশাপাশি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হিসাবে পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে বিমানবন্দর চালু হলে ব্যবসা-বাণিজ্যেরও উন্নয়ন ঘটবে বলে আশা ব্যবসায়ী মহলের। দক্ষিণ দিনাজপুর থেকে আকাশপথে মেঘালয়ের তুরা বিমানবন্দরের দূরত্ব খুবই কম। সেই কারণে তুরা-কলকাতা ভায়া বালুরঘাট বিমান পরিষেবা চালু হলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ও অন্যান্য আদান-প্রদানেরও উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরবাসী। এখন দেখার বিষয় এয়ার পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ছাড়পত্র পাওয়ার পর কত তাড়াতাড়ি বালুরঘাট বিমানবন্দর চালু হয়। সেদিকেই তাকিয়ে বসে আছে বালুরঘাটের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল প্রত্যেকেই।

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?