বন্ধ হচ্ছে না তারাপীঠ মন্দির, তবে প্রবেশের জন্য মানতে হবে এই নিয়মগুলি

রাজ্যজুড়ে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের মধ্যেই বন্ধ হচ্ছে না বীরভূমের বিখ্যাত তারাপীঠ মন্দির। তবে পুজো দিতে এলে মানতে হবে একাধিক কড়া বিধিনিষেধ

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: রাজ্যজুড়ে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের মধ্যেই বন্ধ হচ্ছে না বীরভূমের বিখ্যাত তারাপীঠ মন্দির। তবে পুজো দিতে এলে মানতে হবে একাধিক কড়া বিধিনিষেধ। মঙ্গলবার জরুরি বৈঠকের পর এই ব্যাপারে বিস্তারিত জানিয়ে দিল তারাপীঠ রামপুরহাট ডেভলপমেন্ট অথোরিটি (TRDA)। আসুন জেনে নেওয়া যাক কী কী বিধিনিষেধ ও নিয়ম মেনে তারাপীঠ মন্দিরে প্রবেশ করতে পারবেন পূণ্যার্থীরা।

তারাপীঠ রামপুরহাট ডেভলপমেন্ট অথোরিটি জানিয়েছে, মন্দির আপাতত বন্ধ রাখা হচ্ছে না। তবে মন্দিরে প্রবেশের অনলাইন বুকিং বন্ধ হয়ে যাচ্ছে। নির্দিষ্টি কয়েকটি নিময় মেনেই মন্দিরে প্রবেশ করতে পারবেন পুন্যার্থীরা। প্রথম যে সিদ্ধান্তটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হল প্রতি ধাপে মাত্র ৫০ জন করে মন্দিরে প্রবেশ করবেন। তাঁরা দর্শন ও পুজো দিয়ে বেরিয়ে যাওয়ার পরই পরের ধাপে ৫০ জন প্রবেশ করবেন। সশরীরেই হাজির হতে হবে মন্দির চত্বরে, তবেই মিলবে প্রবেশের অনুমতি। পাশাপাশি এও জানানো হয়েছে, গর্ভগৃহে ঢুকতে পারলেও মাতৃমূর্তি স্পর্শ করা যাবে না বা জড়িয়ে ধরা যাবে না। অঞ্জলির ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় ফুল-বেলপাতা ফেলতে হবে।

অপরদিকে, তারাপীঠে হোটেলগুলিও কোনও অনলাইন বুকিং নিতে পারবে না পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। তবে স্পটে এসে নাকি অন্য কোনওভাবে হোটেল বুক করা যাবে সেটা মঙ্গলবার রাতের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছে তারাপীঠ রামপুরহাট ডেভলপমেন্ট অথোরিটি (TRDA)। মন্দিরের সেবায়েত কমিটির প্রধান তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রনের জন্য অতিরিক্ত ১৬ জন নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি মন্দির কমিটির লোকজন করোনাবিধি মানা হচ্ছে কিনা সে ব্যাপারে কড়া নজর রাখবেন। প্রসঙ্গত, ২০২০ সালে একটানা ৪২ দিন ও ২০২১ সালে কৌশিকী অমাবস্যা এবং রথযাত্রায় সাময়িক বন্ধ রাখা হয়েছিল তারাপীঠ মন্দির। অপরদিকে এই মুহুর্তে যারা তারাপীঠে হোটেলে রয়েছেন, তাঁদের দ্রুত তারাপীঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

পড়শিদের সঙ্গে ঝগড়ার আশঙ্কা, অল্পতেই মাথা গরম করলে বিপদ, বিদেশ ভ্রমণের সুযোগ..

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট