সিঙ্গুরে টাটা কারখানা গড়ার কথা এড়িয়ে গেলেন, বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে শর্ত প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা। তাই বাংলার জন্য নতুন কিছু বলেন কিনা সেদিকে কান পেতে ছিলেন অনেকেই। কিন্তু প্রধানমন্ত্রী যা বললেন তা সবই হবে বাংলায় ক্ষমতায় এলে। সুতরাং ক্ষমতায় না এলে যে সবই প্রতিশ্রুতি সেটা বুঝিয়ে দিলেন। তাই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা যে দাবি করেছিলেন তাতে সিলমোহর দিলেন না প্রধানমন্ত্রী। স্বপ্নফেরি করলেন নানা কথা বলে। শুধু এড়িয়ে গেলেন সিঙ্গুরে টাটা কারখানা করার বিষয়টি। অথচ বিজেপি নেতারা বারবার দাবি করে এসেছেন, সিঙ্গুরে আবার টাটা কারখানা হবে। তাও মোদির হাত ধরেই। এমনকী যখন মঞ্চে প্রধানমন্ত্রী বসে রয়েছেন তখনও শমীক ভট্টাচার্য দাবি করেন, সিঙ্গুরে শিল্প ফিরিয়ে আনা হবে। আর প্রধানমন্ত্রী যা বললেন তাতে বাংলার সাধারণ মানুষ সম্পূর্ণ হতাশ হলেন। কারণ বাংলার মানুষ ভেবেছিলেন সিঙ্গুরে টাটা কারখানার কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী স্বপ্নফেরি করলেন ঠিকই তবে বিনিয়োগের ক্ষেত্রে রেখে গেলেন শর্ত। সুতরাং কোনও কিছুই যে বাস্তবে হবে না সেটা স্পষ্ট হয়ে গেল মোদির ভাষণে। কারণ প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভা থেকে বলেন, ‘‌ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীকে জাতীয় স্তরে পালন করার উদ্যোগও নিয়েছে আমাদের সরকার। বিজেপি বিকাশ এবং ঐতিহ্য উভয়কেই গুরুত্ব দেয়। এই দুইয়ের মডেলেই বিজেপি পশ্চিমবঙ্গের বিকাশে গতি দেবে। এই রাজ্যে আইনশৃঙ্খলা ঠিক হলে তবেই বিনিয়োগ আসবে। কিন্তু এখানে মাফিয়াদের ছাড় দিয়ে রাখা হয়েছে।’‌

অন্যদিকে তৃণমূল কংগ্রেস সরকারের তুমুল সমালোচনা করলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের কোনও প্রকল্পের সমালোচনা করেননি প্রধানমন্ত্রী। এমনকী ক্ষমতায় এলে সেইসব প্রকল্প চালু থাকবে কিনা তা নিয়েও কোনও দাবি করেননি। বরং প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘‌পশ্চিমবঙ্গের অনেক সামর্থ্য রয়েছে। অনেক বড় বড় নদী রয়েছে। বিশাল উপকূলরেখা রয়েছে। উর্বর জমি রয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। এখানকার সাধারণ মানুষদের বুদ্ধি, প্রতিভা, সামর্থ্য রয়েছে। বিজেপি প্রত্যেক জেলা হিসাবে পরিকল্পনা তৈরি করবে। এর ফলে সংশ্লিষ্ট জেলার মানুষেরাই সবচেয়ে বেশি উপকৃত হবেন।’‌

এছাড়া বঙ্গ–বিজেপির নেতারা সিঙ্গুরে টাটা কারখানা হওয়ার কথা চাউর করলেও তার ধারেকাছে ঘেঁষলেন না প্রধানমন্ত্রী। বরং এক জেলা, এক পণ্য নীতি নিয়ে স্বপ্নফেরি করলেন। যাতে আকৃষ্ট হলেন না হুগলি জেলার মানুষজন। কারণ সবই তো প্রতিশ্রুতি। নরেন্দ্র মোদির কথায়, ‘‌এখানে সব কিছুতে সিন্ডিকেট ট্যাক্স বসিয়ে রাখা হয়েছে। এই সিন্ডিকেট ট্যাক্স এবং মাফিয়াবাদকে বিজেপিই শেষ করবে। এটাই মোদির গ্যারান্টি। পশ্চিমবঙ্গে বিজেপি এলে এই পরিস্থিতি বদলাবে।’‌

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর