হাওড়ার স্কুলে শিক্ষক নিগ্রহের ঘটনায় গ্রেফতার ২

হাওড়া জেলার শ্যামপুর থানার নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠে শিক্ষকদের মারধর করার ঘটনায় পুলিশ পড়ুয়ার মামা সহ ২ জনকে গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের ক্লাসে ছাত্রকে শাস্তি দেওয়ায় শিক্ষকদেরই বেধড়ক মারধর(Teachers Beaten Incident) ছাত্রের বাড়ির লোকজনের। সোমবার ঘটনাটি ঘটে হাওড়া(Howrah) জেলার উলুবেড়িয়া(Uluberia) মহকুমার শ্যামপুরের(Syampur) নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠে(Nowda Nayanchandra Vidyapeeth। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নানা সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় একাধারে ওই স্কুলেরই শিক্ষকদের মধ্যে আতঙ্কের চোরাস্রোত বয়ে চলেছে তেমনি রাজ্যের শিক্ষামহলে তীব্র নিন্দার ঝড় বয়ে চলেছে। সেই ঘটনার জেরেই এবার শ্যামপুর থানার পুলিশ ২জনকে গ্রেফতার(Arrest) করল। ধৃতদের মধ্যে আছেন ছাত্রের মামা এবং মামার বন্ধু। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবারই ধৃতদের উলুবেড়িয়া আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

গতকাল নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠে দশম শ্রেণীর ইংরেজি ক্লাস নিচ্ছিলেন শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। ক্লাস নেওয়ার সময় তিনি লক্ষ্য করেছিলেন, পিছনের বেঞ্চে বসা এক ছাত্র অমনযোগী হয়ে গল্প করে চলেছে। সেই কারণেই তিনি ওই ছাত্রকে বকাঝকা করেন। ছাত্রকে ওঠবস করার নির্দেশও দেন। এমনকি তিনি ওই পড়ুয়াকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলেন। কিন্তু ছাত্রটি ক্লাসের বাইরে যেতে অস্বীকার করে। তখন শিক্ষক তাকে কান ধরে ওঠবোস করতে বলেন। একটি চড়ও মারেন বলে অভিযোগ। তখনকার মতো সব শান্ত হয়ে গেলেও গোলমাল বাড়তে থাকে দুপুরের দিকে। টিফিনের সময়ে শিক্ষকদের বসার ঘরে চড়াও হয় ওই ছাত্রের আত্মীয়-সহ চার স্থানীয় বাসিন্দা। টিচার্সরুমে ঢুকেই তারা ঝাঁপিয়ে পড়ে ইংরেজির শিক্ষক প্রসেনজিৎ বাবু এবং অন্যান্য শিক্ষকদের ওপর। তাঁদের বেধড়ক মারধর করা হয়। কিল, চড় এবং ঘুসি পড়তে থাকে শিক্ষকদের ওপর। তাতে কয়েক জন শিক্ষক আহতও হন। গোটা ঘটনাটাই টিচার্স রুমে লাগানো সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়। পরে মারধরের ওই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।   

ওই ঘটনার জেরেই সোমবার বিকালে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার জেরেই এদিন সকালে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের আজ উলুবেড়িয়া আদালতে তোলা হবে। স্কুলে ঢুকে শিক্ষকদের মারধর করার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। প্রতিবাদ মুখর হয়েছেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র থেকে শুরু করে অন্যান্য অভিভাবকরাও। দোষীদের বিরুদ্ধে তাঁরা কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন। পুলিশ প্রশাসন সূত্রে খবর আক্রান্ত শিক্ষক ৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের মধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ২ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা