ক্যানিং হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রফিকুল গ্রেফতার

গোপাল্পুর গ্রামপঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি ও তাঁর দুই অনুরাগী ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামাণিকের খুনের ঘটনায় গ্রেফতার রফিকুল হাসান।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হল দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার ক্যানিংয়ের(Canning) গোপালপুর(Goplapur) এলাকায় ৩জন তৃণমূল(TMC) কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত রফিকুল। গত ৭ জুলাই ক্যানিং থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কচুয়া পার্ক এলাকায় প্রকাশ্য দিবালোকে প্রথমে গুলি করে ও পরে কুপিয়ে খুন করা হয় গোপাল্পুর গ্রামপঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি ও তাঁর দুই অনুরাগী ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামাণিক। ঘটনার দিন তাঁরা একটি বাইকে করে গোপালপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে আসছিলেন ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে। কিন্তু পথেই তাঁদের বাইক থামিয়ে হামলা চালানো হয়। প্রথমে গুলি, তারপর ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয় তাঁদের। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ যেমন জানতে পারে ঘটনার মূল মাস্টারমাইন্ড রফিকুল হাসান তেমনি এটাও সামনে আসে গোপাল্পুর পুলিশ(Police) ফাঁড়ির কর্মীদের হাত করে রফিকুল ওই এলেকায় কীভাবে তার সাম্রাজ্য চালিয়ে যাচ্ছিল। সেই রফিকুলকেই এবার গ্রেফতার করতে সমর্থ হল পুলিশ। কেরলের(Keral) কোঝিকোড়(Kozhikode) থেকে গ্রেফতার করে এবার রফিকুলকে ট্রান্সজিট রিমান্ডে এ রাজ্যে নিয়ে আসছেন পুলিশের আধিকারিকেরা। 

গোপালপুরে খুনের ঘটনার পরেই রফিকুলের নাম উঠে এসেছিল মূল অভিযুক্ত হিসাবে। একই সঙ্গে সেই সময় থেকেই সে গা ঢাকা দেয়। খুন হওয়া স্বপন মাঝির পরিবার ও অনুগতরা তার জেরে রফিকুলের বাড়িতে ভাঙচুরও চালায়। কিন্তু রফিকুলের সন্ধান পাওয়া যাচ্ছিল না কোথাও। শেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কেরল থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার সন্ধানে একযোগে তল্লাশি চালাচ্ছিল বারুইপুরের স্পেশাল অপারেশন গ্রুপ ও ক্যানিং থানার পুলিস। নজর রাখা হচ্ছিল পরিবারের সদস্য ও আত্মীয়দের ফোনেও। মোবাইলের সূত্রে ধরেই জানা যায়, কেরালায় রয়েছে রফিকুল।

গোপালপুরের খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল রফিকুল। এই কাজের প্রতিবাদ করেছিলেন তৃণমূল নেতা স্বপন মাঝি। তার জেরেই স্বপনবাবুকে খুনের সিদ্ধান্ত নিয়েছিল রফিকুল। ঘটনার কয়েক দিন আগেই খুনের পরিকল্পনা করা হয়েছিল। ওই খুনের ঘটনার পরে পুলিশের হাতে রফিকুলের এক স্যাঙাত আফতাফউদ্দিন ধরা পড়ে পুলিশের হাতে কুলতলি থেকে। তাকে জেরা করেই এই খুনের ঘটনা নিয়ে অনেক কিছু জানতে পারে পুলিশ। এই আফতাউদ্দিনই ঘটনার দিন স্বপন মাঝিদের অনুসরণ করছিল এবং আততায়ীদের লোকেশন জানিয়ে দিচ্ছিল! তার দেওয়া খবরের ভিত্তিতেই রাস্তায় স্বপনবাবুর বাইক থামিয়ে তাঁর ও তাঁর ২ সঙ্গীর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। আর সবটাই করা হয়েছিল এই রফিকুলের নির্দেশে।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন