তৃণমূল নেতা রউফ মোল্লাকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল, কোনও রকম অশান্তি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রশাসনের একাধিক স্তরে রদবদল করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বুথ জ্যাম, ছাপ্পা ভোট কিংবা ভয় দেখানোর মতো ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তাও দেওয়া হয় কমিশনের তরফে।

তবুও ভোট শুরুর আগেই মিনাখাঁ বিধানসভা এলাকায় অশান্তির অভিযোেগ সামনে আসে। হাড়োয়া থানার কুলটি পঞ্চায়েতের ৭৪ নম্বর বুথ এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য রউফ মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তিনি রাতের বেলা ভোটারদের বাড়ি গিয়ে ভোট না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন এবং ভোটদানে নিরুৎসাহিত করছিলেন। এই ঘটনায় আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল অভিযোগ করেন, শাসকদলের নেতা-কর্মীরা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোট প্রক্রিয়ায় প্রভাব ফেলার চেষ্টা করছে। তাঁর দাবি, ভোটারদের ভয় দেখানো হচ্ছে যাতে তাঁরা বুথে না যান।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরুতেই বিপত্তি, একাধিক জায়গায় বিকল EVM

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালেও দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। ভোটের দিনই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুষ্ঠু ও অবাধ ভোট নিশ্চিত করতে কোনও ধরনের বেআইনি কাজ বরদাস্ত করা হবে না।

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ,তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার