এক ফোনেই পুলিশ, পূর্ব মেদিনীপুরে চালু মহিলা সুরক্ষার বিশেষ পরিষেবা

দিঘা-সহ জেলার পর্যটনকেন্দ্রগুলিতে মহিলারা এই Helpline’র সাহায্য নিতে পারবেন। 9800775999 নম্বরে ডায়াল করলেই ছুটে আসবে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে বড়সড় পদক্ষেপ পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলা পুলিশ প্রশাসনের(District Police Administration)। জেলায় মহিলাদের বিপদ ঠেকাতে ‘মহিলা সুরক্ষা নম্বর’(Helpline for Women Security) চালু করলেন তাঁরা। ২৪ ঘণ্টাই খোলা থাকবে এই Helpline। যে কোনও সময়ে যে কোনও রকম বিপদে পড়লে সরাসরি পুলিশের সাহায্য পেতে পারবেন মহিলারা। পাশাপাশি দিঘা-সহ জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিতে কোনও অসুবিধায় পড়লে মহিলা পর্যটকেরাও এই Helpline’র সাহায্য নিতে পারবেন। 9800775999 নম্বরে ডায়াল করলেই ছুটে আসবে পুলিশ। এই একই নম্বরে WhatsApp Message-ও করতে পারবেন মহিলারা।

আরও পড়ুন, কোন পথে আন্দোলন চলবে, শুভেন্দুর মতে সায় নেই বেশিরভাগের

এই পরিষেবা প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য জানিয়েছেন, Helpline-এ কল করার পাশাপাশি মহিলারা WhatsApp Message-ও ওযগাযোগ করতে পারবেন। এতে সহজেই পুলিশের সহযোগিতা পাবেন বিপদে পড়া কোনও মহিলা। জেলা প্রশাসন মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সেই কারণে জেলাজুড়ে পুলিশের Special Response Team-কে আরও বেশি করে সচল করা হয়েছে। দিনে হোক বা রাতে যে কোনও সময় যে কেউ বিপদে পড়লে ওই Helpline নম্বরের সাহায্যে পুলিশের সাহায্য নিতে পারবেন। জেলার যে সমস্ত জায়গায় Black Spot রয়েছে, সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে। অন্ধকারের সুযোগ নিয়ে যেখানে দুষ্কৃতীদের গতিবিধি বাড়িতে পারে, সেই জায়গাগুলিকেও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন, ১২টি গ্রামীণ প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

পুলিশ সুপার এটাও জানিয়েছেন, জেলায় এর আগে মহিলা সুরক্ষার জন্য কেবল জেলা স্তরে মহিলা বাহিনীর Winners Team ছিল। মূলত দিঘা এবং হলদিয়াতেই তাঁরা কাজ করে। এ বার মহকুমা ভিত্তিক এলাকাতেও Winners Team কাজ করবে। অর্থাৎ, এ বার থেকে কাঁথি, এগরাতেও এমন দল কাজ করবে। পুলিশের একটি সূত্রের খবর, আর জি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জেলার মেডিকেল কলেজ-সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলির নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। জেলার পর্যটনকেন্দ্রগুলি বিশেষ করে দিঘা, মন্দারমণি, তাজপুর প্রভৃতি এলাকায় পুলিশ কিয়স্ক পুরোদস্তুর সচল করা হয়েছে। ‘মহিলা সুরক্ষা’ নম্বরটি আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে বিপদের সম্ভাবনা রয়েছে, সেখানে লাইফ জ্যাকেট মজুদ রাখা হচ্ছে। বিপজ্জনক জায়গায়গুলিতে সাইন বোর্ড দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে।

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ