বিয়েবাড়িতে ডিজে বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, ধুন্ধুমার

পরিস্থিতি আয়ত্তের বাইরে এলে বাধ্য হয়ে শূণ্যে এক রাউন্ড গুলি (Blank Fire) চালাতে হয় পুলিশকে। পথ অবরোধ করে স্থানীয়দের একাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে উপলক্ষ্যে উচ্চস্বরে চলছিল ডিজে (DJ)। সেই  স্বর অতিক্রম করেছিল নির্ধারিত শব্দমাত্রা। শব্দদূষণ রোধ করতে এলাকায় যায় পুলিশ (Police)। আর তাতেই বাধা দেয় একাংশ উন্মত্ত জনতা। বাধে ধুন্ধুমার। পরিস্থিতি এমন যে, আক্রান্ত হতে হয় পুলিশকে। পরিস্থিতি আয়ত্তের বাইরে এলে বাধ্য হয়ে শূণ্যে এক রাউন্ড গুলি (Blank Fire) চালাতে হয় পুলিশকে। গুলি চালানোর অভিযোগ করেছে স্থানীয়রা। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, এই অভিযোগ মিথ্যে। 

তীব্র স্বরে ডিজে বাজাতে বাধা দিয়েছিল পুলিশ। আর সেই ‘আইন’- এই বিপত্তি। উন্মত্ত হয়ে উঠল একাংশ জনতা। চড়াও হল পুলিশের ওপর। নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি গেলে এক জুনিয়র কনস্টেবল শূণ্যে এক রাউন্ড গুলি চালায়। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। করা হয় রাজ্য সড়ক অবরোধ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার চাষমোড়- তুলিন রাজ্য সড়ক অবরোধ করা হয়। উল্লেখ্য, পুরুলিয়ায় ক্রমাগত বাড়ছে শব্দদূষণ। তাতে লাগাম টানার আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেয় ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি। এরপর আর তৎপর হয়ে উঠেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝালদার তুলিন রেললাইন এলাকার বাসিন্দা গৌর মাহাতোর মেয়ের বিয়ে ছিল। বাজানো হচ্ছিল তারস্বরে ডিজে। পুলিশ সেই অভিযোগ পেয়ে বিয়েবাড়িতে যায়। ডিজে বন্ধ করতে বললে শুরু হয় বচসা। তা থেকে খণ্ডযুদ্ধ বাধে পুলিশ ও ওই এলাকার বাসিন্দাদের একাংশের মধ্যে। শুরু হয় হাতাহাতি। আক্রান্ত হন বেশ কয়েকজন পুলিশ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে ও শূন্যে গুলি চালায় পুলিশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয়দের কয়েকজনই পুলিশের ওপর চড়াও হয়। 

পুলিশের ওপর প্রতিবাদ দেখিয়ে বৃহস্পতিবার পথ অবরোধ করে স্থানীয়দের একাংশ। তাদের প্রশ্ন, জোরে ডিজে বাজালে পুলিশ কেন বাধা দেবে? এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এসডিপিও (SDPO) সুব্রত দেব। তাঁর হস্তক্ষেপে অবরোধ (Strike) উঠে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলেও রয়েছে চাপা উত্তেজনা। বিক্ষোভকারীদের দাবি, যেই জুনিয়র কনস্টেবল শূণ্যে গুলি চালিয়েছিলেন, তাঁকে গ্রেফতার করতে হবে। যদিও তুলিন ফাঁড়ির পুলিশের দাবি, কোনও গুলি চালানো হয়নি। 

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত খড়্গপুর, লাঠি-রড দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীকে খুন, আহত আরও ৩

পুজোর আগেই রাজ্যে আসছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের

শুটিং ছেড়ে হাতে প্লাস্টিকের বস্তা, মুম্বইয়ের সমুদ্র সৈকত পরিষ্কার করলেন অজয় দেবগন

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির