পরীক্ষায় টুকলি ঠেকাতে জুতো সার্চ পুলিশের

রবিবার পুলিশের ডাইরেক্ট সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা ছিল। সেই কারনে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি স্কুলে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। সেখানে পরীক্ষার্থীদের সারা শরীর চেকিং করার পর তাদের জুতো খুলিয়ে জুতো পর্যন্ত চেকিং করে তারপর তাদের পরীক্ষাকেন্দ্রর ভেতর ঢুকতে দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি রাজস্থানে শিক্ষক নিয়োগের পরীক্ষায় জুতার সোলের মধ্যে ফোন এবং ব্লুটুথ ডিভাইস ভরে পরীক্ষার হলে এসে টুকলি করতে গিয়ে ধরা পড়েছিল কিছু পরীক্ষার্থীরা। সেই ঘটনা সামনে আসতেই হৈচৈ পড়ে গিয়েছিল দেশজুড়ে। এবার সেই ধরনের ঘটনা যাতে বাংলার বুকে না ঘটে তার জন্য রবিবার একটু ভিন্ন ভূমিকায় দেখা গেল পুলিশকে। রাজ্য পুলিশের পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষায় টুকলি রুখতে এদিন জলপাইগুড়ি শহরে পুলিশকে দেখা গেল পরীক্ষার্থীদের জুতো খুলে চেক করতে। পরীক্ষায় টুকলি রুখতেই যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা পুলিশের আধিকারিকেরা স্বীকারও করে নিয়েছেন। এদিন পরীক্ষা কেন্দ্র ঢোকার আগে পরীক্ষার্থীদের জুতো চেক করে তারপর পরীক্ষা কেন্দ্র ঢোকানো হয়েছে।

রবিবার পুলিশের ডাইরেক্ট সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা ছিল। সেই কারনে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি স্কুলে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। সেখানে পরীক্ষার্থীদের সারা শরীর চেকিং করার পর তাদের জুতো খুলিয়ে জুতো পর্যন্ত চেকিং করে তারপর তাদের পরীক্ষাকেন্দ্রর ভেতর ঢুকতে দেওয়া হয়। এমন ছবি ধরা পড়েছে জলপাইগুড়ি জেলা স্কুল পরীক্ষা কেন্দ্রে। ঘটনায় পুলিশ আধিকারিক স্বপন ভৌমিক জানিয়েছেন, ‘আমাদের কাছে কড়া নির্দেশ এসেছে। তাই এভাবে চেকিং করবার পর পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হচ্ছে। পরীক্ষা গ্রহন শুরু হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।’ একই সঙ্গে এটাও ঘটনা পুলিশের এই চেকিংয়ে যেমন সন্দেহভাজন কিছু নজর পড়েনি তেমনি আটক হওয়ার মতো কোনও ঘটনাও ঘটেনি।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা