শুভেন্দুকে আটকাল পুলিশ, আদালত দেখালেন নেতা

হাওড়ায় আসার পথে তমলুকের রাধামণি মোড়ে বিশাল পুলিশ বাহিনী দিয়ে শুভেন্দু অধিকারীর কনভয় আটকাল পুলিশ। পাল্টা শুভেন্দুও আদালত দেখালেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) হাওড়া যাওয়ার পথেই আটকে দিল পুলিশ(Police)। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের(Tamluk) রাধামণি মোড়ে(Radharani More) আটকে দেওয়া হয় শুভেন্দুর কনভয়। অভিযোগ উঠেছে, পুলিশের তরফে তাঁকে হুমকি দেওয়া হয়েছে কাঁথি ফিরে না গেলে তাঁকে গ্রেফতার করা হবে। যদিও পুলিশের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। শুভেন্দুও অবশ্য মুখ বুজে মেনে নেননি। তিনিও নিজ গাড়িতে বসে থেকেই জানিয়ে দিয়েছেন আগামিকালই তিনি এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হচ্ছেন। সেখানে তিনি জানাবেন আদালতের নির্দেশ অগ্রাহ্য করে পুলিশ তাঁর গতিরুদ্ধ করছে।  

শনিবার রাত থেকেই কাঁথি শহরে অধিকারীদের বাড়ি ‘শান্তিকুঞ্জ’ ঘিরে পুলিশ মোতায়েন করা শুরু হয়। এদিন সকালে সেই পুলিশের পরিমাণ আরও বাড়ানো হয়। শুভেন্দুর এদিন অশোক দিন্দার বাড়ি হয়ে কলকাতায় আসার কথা ছিল। পথে তিনি পাঁচলা ও উলুবেড়িয়াতেও যেতেন। কিন্তু শুভেন্দুর হাওড়া যাওয়া রুখতে এদিন সকাল থেকেই কোমর বেঁধে নামে পুলিশ। প্রথমে তাঁকে কাঁথি থানার তরফে চিঠি দিয়ে বারণ করা হয় এদিন যাতে তিনি হাওড়া না যান। যদিও শুভেন্দু তা মানেননি। এরবড় কড়া পুলিশি ঘেরাটোপ অতিক্রম করেই শুভেন্দুর কনভয় রওয়ানা দেন কলকাতার পথে। কিন্তু তমলুকের রাধামণি মোড়ে আটকে দেওয়া হয় তাঁর কনভয়। দীর্ঘক্ষণ গাড়িতে বসে থেকেই পুলিশের সঙ্গে বচসা চালিয়ে যান বাংলার বিরোধী দলনেতা। শুভেন্দু পুলিশকে জানান, তিনি কলকাতায় যাচ্ছেন না। কোলাঘাটে তাঁর ভাড়া নেওয়া গেস্ট হাউসে যাচ্ছেন তিনি। কিন্তু পুলিশ তাঁর কথা শুনতে রাজি হয়নি। তাই তাঁর কনভয়কে দুপুর ২টো পর্যন্ত তমলুকের রাধামণি মোড়েই আটকে রাখা হয়।

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা