চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সন্দীপ সহ ৬জনের পলিগ্রাফ পরীক্ষা শুরু, সিটের নথি হস্তান্তর সিবিআইয়ের হাতে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডে(R G Kar Incident) সল্টলেকের CGO Complex-এ CBI’র কার্যালয়ে শুরু হল সন্দীপ ঘোষ(Sandip Ghosh) সহ মোট ৬জনের পলিগ্রাফ টেস্ট(Polygraph Test)। এই টেস্টের জন্য প্রয়োজনীয় অনুমতি আগেই মিলেছিল। এদিনই ৬জনের টেস্ট সম্পন্ন হবে। সেই টেস্টের জন্য CBI’র একটি বিশেষ দল দিল্লি থেকে চলে এসেছে কলকাতায়। এদিনই আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রাইয়ের(Sanjay Rai) পলিগ্রাফ টেস্ট হয়ে যেতে পারে। কোনও কারনে তা এদিন না হলে তা আগামিকাল করা হবে বলে জানা গিয়েছে। এদিকে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশ মেনে আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে সিট যাবতীয় নথি এদিন CBI’র হাতে তুলে দিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, শনিবার সকাল সাড়ে ১০টার মধ্যে নথি হস্তান্তর করতে হবে। সেই মতো শনিবার সকালে কলকাতার নিজাম প্যালেসে CBI অফিসে তদন্ত সংক্রান্ত নথিপত্র হস্তান্তর করে রাজ্যের গঠিত Special Investigation Team বা SIT।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে স্কুল পড়ুয়াদের মিছিল, শোকজ হাওড়ার ৩ স্কুল কর্তৃপক্ষকে

এদিন সকালেই সল্টলেকের CGO Complex-এ CBI’র কার্যালয়ে পৌঁছে গিয়েছিলেন সন্দীপ। এই নিয়ে টানা ৯দিন তিনি CBI’র কার্যালয়ে হাজিরা দিলেন। আগেই তাঁর পলিগ্রাফ পরীক্ষার অনুমতি চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন জানিয়েছিল CBI। শুক্রবার সেই অনুমতি মেলায় এদিনই যে সেই টেস্ট করা হবে সেটা গতকালই সন্দীপকে জানিয়ে দিয়েছিল CBI। সন্দীপও পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দিয়ে দেন তখন। কেননা, তাঁর সম্মতি ছাড়া এই পরীক্ষা সম্ভব হত না। আর তিনি যদি তা না দিতেন তাহলে এটা প্রমাণিত হতো যে তিনি কিছু লুকিয়ে যেতে চাইছেন। সন্দীপ ছাড়াও আর জি করের ৪ জন চিকিৎসক পড়ুয়া এবং মূল অভিযুক্তের এক ঘনিষ্ঠের এদিন পলিগ্রাফ পরীক্ষা করানো হচ্ছে। সেই সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করেছেন গোয়েন্দারা। তবে এদিন সকলের একসঙ্গে পলিগ্রাফ পরীক্ষা হচ্ছে না। এক এক করে আলাদা আলাদা ভাবে সেই পরীক্ষা করা হবে ৬জনের ওপর। তবে সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা জেলের ভিতরে হবে না বাইরে তা এখনও ঠিক হয়নি।

আরও পড়ুন, ৫ লক্ষ টাকায় কেনা হচ্ছে ৫ হাজার সিসি ক্যামেরা, বসবে রাজ্যের সব মেডিকেল কলেজে

গতকালই কলকাতা হাইকোর্ট আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলার শুনানিতে ঘটনার তদন্তভার তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে। সেই সঙ্গে আদালতের নির্দেশ ছিল এদিন সকাল ১০টার মধ্যে ওই মামলার যাবতীয় নথি সিবিআইয়ের হাতে তুলে দেবে সিট। সেই নির্দেশ মেনেই এদিন রাজ্যের গঠিত বিশেষ তদন্তকারী দল দুর্নীতির মামলার নথিপত্র তুলে দিয়েছে সিবিআইয়ের হাতে। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে আর জি করে আর্থিক দুর্নীতি চলেছে বলে অভিযোগ। সেই নিয়ে গত সোমবার রাজ্য সরকারের তরফে একটি সিট গঠন করা হয়েছিল। নেতৃত্বে ছিলেন আইপিএস প্রণব কুমার। এক সপ্তাহও যেতে পারল না, তার আগেই তদন্তভার সিটের হাত থেকে চলে গেল সিবিআইয়ের হাতে। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একক বেঞ্চ জানিয়েছিল, একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি আরও জটিল ও সময়সাপেক্ষ হতে পারে। তাই সিবিআইকেই আর্থিক দুর্নীতি মামলার তদন্তভার দেওয়ার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ