মর্মান্তিক! মুকুটমণিপুরে বাইক স্টান্ট করতে মৃত পলিটেকনিক পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মুকুটমণিপুর: বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে জীবনে নেমে এল অন্ধকার। মুকুটমণিপুরে স্টান্ট করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক তরুণের। স্টান্ট দেখানোর সময়ে বাইকটি সজোরে ধাক্কা মারে ল্যাম্পপোস্টে। রক্তাক্ত অবস্থায় যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত যুবকের নাম মনজিত মাহাতো (২১) (Monojit Mahato)।

জানা গিয়েছে, কংসাবতী জলাধারের পাড়ের রাস্তায় ৭৮ নম্বর লাইটপোস্টের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। জলাধারের পাড় দিয়ে স্টান্ট করছিল বছর একুশের মনোজিৎ। রায়পুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলের বাসিন্দা তিনি। রায়পুর পলিটেকনিক কলেজের পড়ুয়া ছিলেন তিনি। রায়পুরের হলুদকানালীতে মামাবাড়িতে ঘুরতে এসেছিলেন মনোজিৎ। সেখানে এসে কয়েকজন বন্ধুকে নিয়ে মুকুটমণিপুর বেড়াতে গিয়েছিলেন। সেখানে গিয়েই বাইক স্টান্ট শুরু করেছিলেন। দ্রুত গতিতে বাইক নিয়ে স্টান্ট দেখাচ্ছেন তিনি। আচমকাই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টের সদরে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যান রাস্তায়। মাথায় ও মুখে গুরুতর আঘাত লাগে তাঁর। স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে। খবর যায় গোড়াবাড়ি থানায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়দের অভিযোগ, মনোজিৎ বাইক নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে স্টান্ট করছিলেন জলাধারের পাড়ে। হঠাৎ করেই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কোনওভাবেই বাইকটিকে নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না মনোজিৎ। রাস্তার ধারের ল্যাম্প পোস্টে ধাক্কা মারেন।

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!