চাকরিতে যোগদানের ১০ বছর পর মহিলা কনস্টেবলদের নিজ জেলায় পোস্টিং

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য পুলিশে কর্মরত মহিলা কনস্টেবলদের এবার থেকে চাকরিতে যোগদানের ১০ বছর পরেই তাঁদের নিজ জেলায় পোস্টিং দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) পদে আসীন হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) একান্ত ভাবে চেষ্টা করে যাচ্ছেন রাজ্যের মহিলাদের উন্নয়নের জন্য। তাঁর প্রচেষ্টারই নির্যাস কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার। এবার রাজ্য পুলিশের(West Bengal State Police) মহিলা কনস্টেবলদের(Lady Constable) জীবনযাপন আরও সহজ করে তুলতে এক বড় পদক্ষেপ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য পুলিশে কর্মরত মহিলা কনস্টেবলদের এবার থেকে চাকরিতে যোগদানের ১০ বছর পরেই তাঁদের নিজ জেলায় পোস্টিং(Posting on own District) দেওয়া হবে। পাশাপাশি বিবাহিত বা সন্তানসম্ভবা মহিলা কনস্টেবলরা যাতে পছন্দসই জায়গায় বদলি হতে পারেন, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেলপথ তৈরির জন্য সমীক্ষা শুরু

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশের আধিকারিকেরা চাইছেন, ফোর্সের সমবন্টন হোক। রাজ্যে এমন অনেক থানা আছে যেখানে মহিলা পুলিশ কর্মীদের সংখ্যা খুব নগণ্য। অথচ দেখা যাচ্ছে, গ্রামীণ এলাকায় ছোটোখাটো ইস্যুতে বিক্ষোভে নেমে পড়ছেন মহিলারা। মহিলা কনস্টেবল সংখ্যায় কম থাকায় পুরুষ পুলিশকর্মী দিয়েই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। তাই গ্রামীণ এলাকায় মেয়েদের বিক্ষোভ সামলাতে বাড়তি মহিলা পুলিশ রাখার ওপরে জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সূত্রেই ১০ বছর পর মহিলা কনস্টেবলদের নিজের জেলায় পোস্টিংয়ের নীতি আনতে চলেছে রাজ্য পুলিশ। রাজ্যে থাকা পুলিশ কমিশনারেটগুলিতে মহিলা পুলিশ কর্মীর সংখ্যা যেখানে ৩০ শতাংশের কাছাকাছি, সেখানে গ্রামীণ এলাকায় এই হার প্রায় ১৫ শতাংশ। তাই গ্রামীণ এলাকায় মহিলা ফোর্সের সংখ্যা বাড়াতে তৎপর হয়েছে নবান্ন।

আরও পড়ুন বেলঘড়িয়া রেল ব্রিজ দিয়ে ভারী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা

জানা গিয়েছে, রাজ্যের গ্রামীণ এলাকার থানাগুলিতে কোথায় কত মহিলা পুলিশকর্মী রয়েছে তা জানার জন্য আলাদা একটি তালিকা তৈরি করা হয়েছে। কোনও নির্দিষ্ট এলাকার জনংসখ্যা এবং অপরাধপ্রবণতা বিশ্লেষণ করে কোথায় কত মহিলা পুলিস দেওয়া হবে, তা ঠিক করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সেই সমগে দেখা যাচ্ছে, রাজ্যের গ্রামীণ এলাকার বহু থানায় মহিলা পুলিশকর্মীদের চেঞ্জিং রুম ও রেস্টরুমের ব্যবস্থা নেই। অনেক থানায় তাঁদের শৌচালয় অনেক দূরে। এসব পরিকাঠামো দ্রুত গড়ে তোলার ওপরেও জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে রাজ্যের মহিলা পুলিশকর্মীদের জীবনযাপন সহজ করে তোলার লক্ষ্যে একগুচ্ছে পদক্ষেপ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা