‘রাস্তাই একমাত্র রাস্তা’‌, ফেসবুকের ডিপি বদলে ক্যাপশনে লিখলেন প্রতীক উর

Share:

নিজস্ব প্রতিনিধি: সিপিএম ছেড়ে চলে এসেছেন তৃণমূল কংগ্রেসে। তারপরই বহু কমরেড বলছেন, একেবারে বিপরীত মেরুতে গিয়েছে প্রাক্তনী। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়েছেন। তারপর একসপ্তাহ কেটে গিয়েছে। এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের ডিপি বদল করলেন তিনি। মুছে দিলেন অতীতের বামপন্থী আন্দোলনের লড়াইয়ের ছবি। দিলেন একটি কড়া ক্যাপশনও। যার মাধ্যমে বুঝিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েই ধাক্কা দেবেন ফ্যাসিস্ট শক্তি বিজেপিকে। হ্যাঁ, তিনি প্রতীক উর রহমান। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে সিপিএম এই তরুণ নেতার দল পরিবর্তনের পর নানা সমালোচনা করেছে। তাতে পাত্তা দেননি প্রতীক উর। বরং‌ একাধিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রতীক উর বলেছেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার ভবিষ্যৎ।’‌ তবে তৃণমূলে যোগ দেওয়ার পরও প্রতীক উরের ফেসবুক প্রোফাইল ঘিরে ছিল—বাম সহযোদ্ধাদের সঙ্গে পথে–ঘাটে লড়াইয়ের ছবি। কেন তা বদল করা হচ্ছে না?‌ এই প্রশ্নও উঠতে শুরু করছিল। এবার আজ, বৃহস্পতিবার বদল ঘটল। ফেসবুকের ডিপি’‌র ছবি অবশেষে বদল করলেন প্রতীক উর রহমান। তাঁর ডিপি’‌র ছবিতে দেখা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেওয়ার ছবি। আর ক্যাপশনে বুঝিয়ে দিলেন, রাস্তায় নেমে লড়াই করাই তাঁর মূল লক্ষ্য।

অন্যদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএমের প্রার্থী হয়েছিলেন প্রতীক উর রহমান। পরাজিত হলেও জোর লড়াই দিয়েছিলেন। এটাই সকলের নজরে এসেছিল। সেই পরাজয়ের ঠিক দু’বছর পর বাংলায় এখন বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে। মার্চ মাসে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে কদিন আগে ডায়মন্ডহারবারে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রতীক উর রহমান। ‘ইনকিলাব’ শব্দবন্ধ ছেড়ে প্রতীকের গলায় উঠে আসে ‘জয় বাংলা’। এই বিষয়ে প্রতীক উর বলেন, ‘আমার নীতি নৈতিকতা বলছে। ফ্যাসিস্ট শক্তিকে আটকাব। বিজেপিকে আটকাব।’‌

এছাড়া প্রতীক উর একদিকে সংখ্যালঘু মুখ। অপরদিকে তরুণ তুর্কি নেতা। সিপিএমের নীতি আদর্শ বদলে যাওয়ায় সেখানে থাকতে পারছিলেন না প্রতীক উর। তাই দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়ে দেন। বিধানসভা নির্বাচনের মুখে জোর ধাক্কা খায় সিপিএম। এই আবহে তৃণমূল নেতা প্রতীক উর দাবি করেছেন, তিনি দলকে ১০০ শতাংশ দেবেন। এবার লক্ষ্মীবার বৃহস্পতিবার সকালেই ফেসবুকের ডিপি বদলে ফেললেন প্রতীক উর। অভিষেকের সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, ‘রাস্তাই একমাত্র রাস্তা।’

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ