যুবভারতীকাণ্ডে তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট পেশ, ‘সিট’গঠনের পরামর্শ

Share:

নিজস্ব প্রতিনিধি: যুবভারতীকাণ্ডে তদন্তের জন্য একটি কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিটির সদস্যরা মাঠ ও গ্যালারি ঘুরে দেখে দুদিন পরে তদন্ত রিপোর্ট পেশ করেছেন। তদন্ত কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় জানিয়েছেন, মেসির সফরের দিন দায়িত্বে কারা ছিলেন, তাঁদের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি সিট গঠন করে তদন্তের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার যুবভারতীর ঘটনায় নজরদারির অভাব ছিল। মাঠের মধ্যে খাবার ও জলের বোতল নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে কিভাবে জলের বোতল এবং খাবার নিয়ে যাওয়া সম্ভব? প্রশ্ন উঠছে। মাঠের মধ্যে অসংখ্য ভাঙা চেয়ার, ভাঙা গেট, জলের বোতল পড়ে থাকতে দেখা গিয়েছে। স্টেডিয়ামের ভেতরেই সেগুলি স্টক করা ছিল বলে জানতে পেরেছেন তদন্ত কমিটির সদস্যরা। কিভাবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও খাবারও জল নিয়ে ভেতরে ঢোকা গেল এটা তদন্ত সাপেক্ষ।

যারা সেদিন নিরাপত্তা এবং নজরদারির দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে সরকারের কাছে। সোমবার রাতেই প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা করা হয়েছে। জানা গিয়েছে, মেসির সফরের দেখাশোনার দায়িত্বে ছিল পুলিশ ও ক্রীড়া দপ্তর। এরা কেউ নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। কারা কারা ক্রীড়া দফতর এবং পুলিশের পক্ষ থেকে দায়িত্বে ছিলেন, কি কি পরিকল্পনা করা হয়েছে তার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। ঘটনায় সিট গঠন করে তদন্তের সুপারিশ করা হয়েছে।

মাঠের চেয়ার কীভাবে ভাঙা সম্ভব হল? সেগুলো কোনওভাবে খোলা ছিল কিনা? কীভাবে নজরদারির বাইরে চলে গেল খাবার ও জলের বোতল নিয়ে প্রবেশ? সবটাই তদন্ত করে দেখতে হবে। দ্রুত ও সঠিক তদন্তের জন্য সিট গঠন করার কথাও বলা হয়েছে।

 

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব