মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে হেলিকপ্টারের ট্রায়াল হিঙ্গলগঞ্জে

আগামী মঙ্গলবার মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আকাশপথে আসবেন হিঙ্গলগঞ্জের (Hingalganj) কালীতলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মঙ্গলবার মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আকাশপথে আসবেন হিঙ্গলগঞ্জের (Hingalganj) কালীতলায়। হেলিকপ্টারে চেপে এসে এই সভায় যোগ দেবেন তিনি। আর তাই কালীতলা ও টাকির মাঠে হেলিকপ্টার নামা ও ওঠার ট্রায়াল করা হল প্রশাসনের তরফে।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে গিয়ে হিঙ্গলগঞ্জের কালীতলা পঞ্চায়েত সংলগ্ন মাঠে প্রশাসনিক সভা করার কথা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের। কালীতলা মাঠে সভা সেরে তিনি যাবেন টাকিতে। সেখানেই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে খবর, মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আকাশপথে আসবেন কালীতলায়। হেলিকপ্টারে চেপে এসে এই সভায় যোগ দেবেন তিনি। আর তাই কালীতলা ও টাকির মাঠে প্রশাসনের তরফে হেলিকপ্টার নামা ও ওঠার ট্রায়াল করা হল। শুধু হেলিকপ্টার নামা-ওঠার ট্রায়াল নয়, জেলা প্রশাসনের উদ্যোগে টাকিতে রাস্তা মেরামত থেকে শুরু করে ইছামতী নদীর পাড়ও সাজিয়ে তোলা হচ্ছে নতুনভাবে। একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সফর নিয়ে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর আসাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রের প্রচার বাড়বে।

উল্লেখ্য বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে সুন্দরবন সফরে গিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই সফরে গিয়ে তিনি পৃথক সুন্দরবন জেলার ঘোষণা করতে পারেন। ২৯ নভেম্বর হিঙ্গলগঞ্জে গিয়ে বৃক্ষ পুজো করবেন বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবে ‘আমরা-ওরা’ নয়, সব বিধায়ককে আমন্ত্রণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!