বেলুড় মঠে রাষ্ট্রপতি, ঘুরে দেখলেন রামকৃষ্ণদেব ও মা সারদার মন্দির

মঙ্গলবার সকাল ৮.৪৫ মিনিটে বেলুর মঠে পৌঁছন দেশের সাংবিধানিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ সফরের দ্বিতীয় দিনে বেলুড় মঠ (Belur Math) পরিদর্শনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। মঙ্গলবার সকাল ৮.৪৫ মিনিটে বেলুর মঠে পৌঁছে দেশের সাংবিধানিক প্রধান রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মায়ের মন্দিরে পুজো দেন। অতিথিশালায় কয়েক মিনিট সময় কাটান। পুজো দিয়ে বেরিয়ে বেলুড় মঠের সর্বত্র ঘুরে দেখেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির বেলুড় মঠ পরিদর্শন ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সকাল থেকেই হাওড়া সিটি পুলিশের নগরপাল সহ উচ্চ পদস্থ পুলিশ কর্তারা প্রস্তুতি দেখেন। এদিন সকাল আটটা দশ মিনিটে রাজভবনের দক্ষিণ গেট দিয়ে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বের হন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির গাড়ি রাজপথে ওঠার আগে থেকে মেয়ো এবং রেড রোড সাধারণ যান চলাচলের জন্য বন্ধ রেখেছিল কলকাতা পুলিশ। সকাল ৮.৪৫ মিনিটে দ্রৌপদী মুর্মুর কনভয় বেলুর মঠে পৌঁছয়।

বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে রাষ্ট্রপতির হাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের পুজোর ফুল, প্রসাদ, সারদা দেবীর পুজিত সাল, শাড়ি তুলে দেওয়া হয়। এছাড়াও ঠাকুর-মা এবং স্বামীজীর উপর লেখা বই তা উপহারস্বরূপ তুলে দেওয়া হয় দেশের সাংবিধানিক প্রধানের হাতে। বেলুড় মঠের নিজস্ব গাড়ি চড়ে স্বামী বিবেকান্দনের বাড়ি পরিদর্শন করেন তিনি এদিন। এদিন বেলুড় মঠে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, সহ সাধারণ সম্পাদক স্বামী বোধসরানন্দ, মন্ত্রী অরূপ রায়, জেলাশাসক ও পুলিশ কমিশনার। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন বাংলা রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার বেলুড় মঠ ঘুরে বিশ্বভারতীতে যাবেন দ্রৌপদী মুর্মু। সেখানে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

পিতৃপক্ষেই লক্ষ্মী নারায়ণ রাজযোগ, এই ৪ রাশির জাতকদের জীবনে আসবে প্রচুর অর্থ

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর