নিয়োগ দুর্নীতি মামলায় এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। আগামী সোমবার হতে পারে সেই মামলার শুনানি।

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। আদালত সিবিআইকে সিট গঠন করে তদন্ত করার নির্দেশ দিয়েছে। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চান প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীরা। পর্ষদের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে  বিচারপতি সুব্রত তালুকদার অনুমতি দেন মামলা দায়ের করার। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীদের বক্তব্য, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চ যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করছেন তারা। তা চ্যালেঞ্জ করে তাই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা।

উল্লেখ্য, বুধবার  প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার শুনানিতে  সিবিআইকে স্পেশাল ইনভেস্টিগেশন টিম(সিট) গঠনের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। সেই টিম দুর্নীতির তদন্ত করবে।  পাশাপাশি প্রাইমারিতে ২৬৯ জনের নিয়োগ দুর্নীতি ও বাগদার রঞ্জন মামলার তদন্তও  হবে কলকাতা হাইকোর্টের নজরদারিতে। সিটের ওই টিমে থাকবেন ১০-১২ জন অফিসার। একইসঙ্গে ওই টিমে থাকবেন একজন জয়েন্ট ডিরেক্টর। তাঁর নাম আগাম জানাতে হবে। ১৭ জুন সেই নাম জানানোর নির্দেশ দেন বিচারপতি। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, ২০১৭ সালের ৪ জুলাই যে দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছিল, তা সম্পূর্ণ বেআইনি। ওই তালিকা থেকে ২৬৯ জনকে নিয়োগ করা হয়। তাঁদের সকলকেই চাকরি থেকে বরখাস্তেরও নির্দেশ দেয় আদালত। এর পর বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা