ওড়িশায় লুকিয়েও শেষরক্ষা হল না, STF-এর জালে মুর্শিদাবাদে বাবা-ছেলের খুনের মূলচক্রীর দুই পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়াকফ আইনের প্রতিবাদের হিংসায় খুন করা হয় বেশ কিছু মানুষকে। মুর্শিদাবাদের বাবা-ছেলে খুনের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিল মূল অভিযুক্ত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এমনটাই জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। এর আগে জাফরাবাদে এই জোড়া খুনের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। কিছুদিন আগেই পুলিশের জালে আরেক জন অভিযুক্ত ধরা পড়েছিল যার নাম জিয়াউল শেখ।

এবার ওড়িশায় গা-ঢাকা দেওয়া দুই অভিযুক্তকে ধরল পুলিশ। সেখান থেকেই জাফরাবাদে পিতা-পুত্রকে খুনে অন্যতম অভিযুক্ত জিয়াউল শেখের দুই পুত্রকে আটক করল বেঙ্গল এসটিএফ। ওড়িশার ঝাড়সুগুড়া থেকে আটক করা হয়েছে আরও ১৩ জনকে। পুলিশ জানিয়েছেন, মুর্শিদাবাদে হিংসার ঘটনার পরই তাঁরা ঝাড়সুগুড়ায় গা-ঢাকা দিয়েছিলেন বলে।

ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে কয়েকদিন আগে গোলমাল বাধে মুর্শিদাবাদের একাধিক এলাকায়। জাফরাবাদে পিতা-পুত্রকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। গত শনিবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে জিয়াউল শেখকে গ্রেফতার করা হয়েছে। বেঙ্গল এসটিএফ এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম তাকে গ্রেফতার করে। জাফরাবাদের পাশের সুলিতলা পূর্বপাড়ার বাসিন্দা জিয়াউল। পিতা-পুত্রকে খুনে অন্যতম অভিযুক্ত তিনি। তাঁকে নিয়ে ওই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের পাঁচ সদস্যের টিম ঝাড়সুগুড়া জেলায় আসে। বন্ধাবাহাল এলাকায় তল্লাশি চালিয়ে জিয়াউল শেখের দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। মুর্শিদাবাদ হিংসায় জড়িত সন্দেহে ওড়িশা থেকে আরও ১৩ জনকে আটক করা হয়।

জানা গিয়েছে, কাজের জন্য মুর্শিদাবাদ থেকে পরিযায়ী শ্রমিকরা ঝাড়সুগুড়া যান। তদন্তকারীরা জানতে পারেন, অভিযুক্তরা ইদের সময় মুর্শিদাবাদের ফিরেছিলেন। এবং হিংসার ঘটনার পর ওড়িশায় চলে আসেন। তদন্তে পুলিশ জানতে পারে, মুর্শিদাবাদে হিংসার ঘটনায় জড়িত ছিলেন তাঁরা।

পুলিশ সূত্রে খবর, জাফরাবাদে পিতা-পুত্রকে খুনের ষড়যন্ত্র করেছিলেন জিয়াউল হক। তিনিই হামলায় উস্কানি দিয়েছিলেন। হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় জিয়াউল ছাড়াও ছিলেন কালু নাদার, দিলদার এবং ইনজামাম উ হককে গ্রেফতার করা হয়েছে। এবার জিয়াউলের দুই সন্তানকে আটক করল পুলিশ।

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী