রাজ্যপালের বাগড়া! স্বাধীনতা দিবসে বন্দিমুক্তি না হওয়ায় ক্ষুব্ধ মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক প্রভুদের খুশি করতে তৃণমূল কংগ্রেস সরকারের সমান্তরাল প্রশাসন চালানোর মতো মারাত্মক অভিযোগ উঠেছে বঙ্গের নব্য ‘ছোটলাট’ সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অযাচিত এবং অবাঞ্ছিত হস্তক্ষেপের অভিযোগ আগেই উঠেছিল। এবার স্বাধীনতা দিবসে বন্দিমুক্তির সিদ্ধান্তের ক্ষেত্রেও বাগড়া দেওয়ার অভিযোগ উঠল ‘বিজেপি বান্ধব’ তথাকথিত রাজ্যপালের বিরুদ্ধে। আর খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই অভিযোগ তুলেছেন।

সোমবার স্বাধীনতা দিবসের আগের দিন বেহালায় তৃণমূল কংগ্রেস আয়োজিত ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানেই কালা চশমাধারী রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, ‘বন্দিমুক্তি করব বলে প্রায় ৮০-৮৫ জনের নাম পাঠালাম। যে কোনও ফাইল পাঠাব, হয় মুখ্যসচিব-কে ডাকবে, না হলে ডিজি-কে ডাকবে। নয় আমাকে ডাকবে। সবাই যেন ওঁর চাকর-বাকর, তিনি যখন ডাকবেন যেতে হবে। সকাল ৬টায় বললে চলে যেতে হবে। রাত ১০টায় ফোন করে বলবেন, ‘চলে এসো’, চলে যেতে হবে।’

এর পরেই রাজ্যপালকে লক্ষণরেখা না ডিঙানোর পরামর্শ দিয়ে মমতা বলেন, ‘আপনি মাননীয় রাজ্যপাল, আমি আপনাকে সম্মান করি। রাজার পার্ট আপনি করুন। প্রজার পার্ট করতে যাবেন না। প্রজার পার্ট করবে জনগণ। আগামী দিনে এটা নিয়ে আমাদের ফাইট করতে হবে।’ নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরই স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জেলে বন্দিদের সাজার মেয়াদ কমিয়ে মুক্তি দেয় রাজ্য সরকার। প্রতি বছরের মতো এ বারেও নবান্ন থেকে নামের তালিকা পাঠানো হয়েছিল রাজভবনে। কিন্তু সেই ফাইলে অনুমোদন দেননি বঙ্গের নব্য ‘ছোটলাট’।

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের