প্রকাশিত হল আইসিএসই দশমের ফল, প্রথম দশে বাংলার বহু

প্রকাশিত হল সিআইএসসিই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার ফল। রবিবার বিকেল ৫টায় সিআইএসসিই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হল সিআইএসসিই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার ফল। রবিবার বিকেল ৫টায় সিআইএসসিই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হয়। এদিন ফল প্রকাশের পর দেখা যায় সারা দেশের মধ্যে এই পরীক্ষায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে চার জন। তারা ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছে। প্রথম স্থানাধিকারীদের প্রাপ্ত নম্বরের হার ৯৯.৮০ শতাংশ।  এদিন এই পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে বাংলার বহু পরীক্ষার্থী।

বাংলা থেকে চলতি বছর আইসিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছিল ৪০ হাজার ৭৩৬ জন পড়ুয়া। তাদের মধ্যে ৪০৭২৬ জন পাস করেছে। পাশের হার ৯৯.৯৮%। ছেলেদের পাশের হার ৯৯.৯৮ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৯.৯৭ শতাংশ। ৫০০ নম্বরের পরীক্ষায় ৪৯৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম এবং গোটা দেশে দ্বিতীয় হয়েছে নয় জন পড়ুয়া। নয় জনের মধ্যে রয়ছে ছ’জন ছাত্র এবং তিন জন ছাত্রী। এবারের আইসিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় এ রাজ্যে যারা প্রথম হয়েছে তাদের মধ্যে চার জন কলকাতার। মেধাতালিকায় প্রথম তিনে রয়েছে বাংলার একাধিক পড়ুয়া। পরীক্ষায় ৫০০ এর মধ্যে ৪৯৮ পেয়ে কলকাতা থেকে প্রথম হয়েছে মহম্মদ মাসুদ ইকবাল। সে দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ফিউচার ফাউন্ডেশন স্কুলে পড়ত এই ছাত্র। এই পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছে আউনের সেন্ট মেরি স্কুলের হরগুন কৌর মাথারু।

ছাত্র ছাত্রীরা নিজেদের পরীক্ষার রেজাল্ট জানতে পারবে cisce.org এবং results.cisce.org ওয়েবসাইটের মাধ্যমে। এর পাশাপাশি এসএমএসের মাধ্যমেও পড়ুয়ারা নিজেদের ফল জানতে পারবে। অন্যদিকে যদি কোনও পড়ুয়ার প্রাপ্ত নম্বর নিয়ে কোনও অভিযোগ থাকে্ তাহলে তারা লিখিতভাবে অভিযোগ জানাতে পারবে তাদের স্কুলে। সেই অভিযোগপত্রে বিস্তারিত বিষয়টি জানিয়ে অভিযোগ জানাতে হবে পড়ুয়াদের। স্কুল সেই অভিযোগ খতিয়ে দেখে যুক্তিযুক্ত মনে করলে CISCE  বোর্ডকে তা মেল করে পাঠাবে। দশম শ্রেণির ফল নিয়ে সব অভিযোগ asicse@cisce.org এই মেল আইডিতে মেল করতে হবে স্কুলগুলিকে। তার সঙ্গে বোর্ডের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে পড়ুয়ারা এই পন্থায় অভিযোগ জানাতে পারবেন কেবল তাদের রেজাল্টের নম্বর গণনায় ভুল হলে। যদি কোনও পড়ুয়া পুনরায় চেক করাতে চায় কোনও পেপার তবে সেক্ষেত্রে ১০০০ টাকা করে দিতে হবে। যে প্রক্রিয়া চলবে ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত।

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়