বড়সড় বিপর্যয় বর্ধমান স্টেশনে, ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, মৃত্যু ৩ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি : বড়সড় বিপর্যয়ের ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে। দুই ও তিন নম্বর প্লাটফর্মের মাঝে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ২৭ জন।

এদিন দুপুর ১২টা ৮ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনের দুই ও তিন নম্বর প্লাটফর্মের মাঝে প্লাস্টিকের শেডের ওপর ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। ট্যাঙ্কটি যখন ভেঙে পড়ে তখন প্লাটফর্মের শেডের নীচে বেশ কয়েকজন যাত্রী অপেক্ষায় ছিলেন। আচমকা ট্যাঙ্কটি ভেঙে পড়ায় হকচকিয়ে যান অনেক যাত্রী। কিছু বুঝে ওঠার আগে প্লাস্টিকের শেড ভেঙে পড়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান শাখায় রেল চলাচল বিঘ্নিত হয়েছে। ২ ও ৩ নম্বর প্লাটফর্মে ট্রেন চলাচল সায়য়িক বন্ধ রাখা হয়েছে। রেলের তরফে ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের পাঠানো হয়েছে।স্টেশনের মধ্যে এভাবে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। যখন এই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে তখন সেই ট্যাঙ্কটি জলে ভর্তি ছিল।জল ভর্তি ট্যাঙ্ক ভেঙে পড়ায় বিপাকে পড়েন যাত্রীরা।এর আগেও বর্ধমান স্টেশনের মূল ফটকের একাংশ ভেঙে পড়েছিল। সেই সময়ও কয়েকজন আহত হয়েছিলেন। কয়েক বছরের মাথায় ফের বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটায় রেলের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে।

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর