স্বপন দেবনাথের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ ২৫০ নেতা-কর্মীর

দলবদল করেই পুরনো দলের নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন গত বিধানসভা নির্বাচনে পূর্বস্থলী কেন্দ্রের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করা সুরজি‍ৎ কর্মকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্বস্থলী: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই বিজেপিতে চওড়া হচ্ছে ভাঙন। বৃহস্পতিবার রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথের হাত ধরে পদ্ম শিবির থেকে ঘাসফুল শিবিরে নাম লেখালেন পূর্ব বর্ধমানের বিজেপির জেলা সম্পাদক সুরজি‍ৎ কর্মকার সহ ২৫০ জন। দলবদল করেই পুরনো দলের নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন গত বিধানসভা নির্বাচনে পূর্বস্থলী কেন্দ্রের বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করা সুরজি‍ৎ কর্মকার। তাঁর অভিযোগ, ‘ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা তাঁর কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন।’

বিধানসভা ভোটে ভরাডুবির পরেই পূর্ব বর্ধমান জুড়ে বিজেপি নেতা-কর্মীদের দল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে বহু বিজেপি নেতা-কর্মী গেরুয়া পতাকা ছুঁড়ে ফেলে দিয়ে পদ্ম পতাকা হাতে নিচ্ছেন। পুরভোট যত এগিয়ে আসছে ততই চওড়া হচ্ছে ভাঙন। আর দলের অন্দরে শুরু হওয়া ভাঙন বিজেপি জেলা নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ গভীর করছে।

এদিন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুরে এক যোগদান সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখান জেলা সম্পাদক সুরজি‍ৎ কর্মকার সহ আড়াইশো জন। তাঁদের হাতে পতাকা তুলে দেন রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। সাংগঠনিক দক্ষতার কথা মাথায় রেখে দলে সদ্য আসা সুরজি‍ৎ কর্মকারকে জেলার সহ সভাপতি করারও প্রস্তাব দেন। আগামী দিনে বিজেপি ছেড়ে আরও বহু নেতা-কর্মী তৃণমূলে নাম লেখাবেন বলেও দাবি করেন মন্ত্রী।

এদিন তৃণমূলে যোগ দিয়েই নিজের পুরনো দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন জেলা সম্পাদক সুরজি‍ৎ কর্মকার। অভিযোগ করেছেন, ‘বিধানসভা ভোটের পরে দলের নিচুতলার কর্মীদের কোনও খোঁজখবর রাখেনি জেলা নেতৃত্ব।

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে