চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনায় প্রাণ গেল স্বাস্থ্য আধিকারিকের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: করোনার টিকা নিলেও যে কোভিডবিধি মানতেই হবে জীবন দিয়ে তার প্রমাণ দিলেন ডাঃ সত্য নারায়ণ চৌধুরী। যিনি পুরুলিয়ার ডেপুটি সিএমওএইচ (২) ছিলেন। তবে সম্প্রতি তাঁর পদোন্নতি হয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসে এসেছিলেন। কিন্তু নতুন পদে যোগ দেওয়া হল না তাঁর। শনিবার রাতে মৃত্যু হয় পুরুলিয়ার ডেপুটি সিএমওএইচ (২) ডাঃ সত্য নারায়ণ চৌধুরী (৬০)।

কয়েকদিন আগেই কোভিড পজিটিভ হয়েছিলেন তিনি। তবে পরিবার সূত্রের খবর, ডায়বেটিসে আক্রান্ত ছিলেন তিনি। পাশাপাশি ছিল হাইপার টেনশন এবং নিয়মিত ওষুধও খেতেন তিনি। এই কোমর্বিডিটি থাকার জন্য করোনা আক্রান্ত হয়ে আর সেরে উঠতে পারলেন না তিনি। ফলে খ্যাতনামা এই চিকিৎসকের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার এবং সতীর্থরা। প্রয়াত উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের পরিবার থাকেন কলকাতায়। তাঁর একমাত্র কন্যা সম্প্রতি দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছে।

পুরুলিয়ার ডেপুটি সিএমওএইচ (২) ডাঃ সত্য নারায়ণ চৌধুরীর সতীর্থদের দাবি, করোনা টিকার দুটি ডোজ নেওয়া ছিল তাঁর। আর এর জন্য তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন প্রবীন এই স্বাস্থ্যকর্তা। তাঁর ধারণা ছিল আর যাই হোক মৃত্যু হবে না। সে কারণেই নাকি নিয়মিত মাস্কও পরতেন না। কিন্তু মাস্ক না পড়ার জন্যই তিনি করোনা পজিটিভ হন। যে ধাক্কায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সম্প্রতি পদোন্নতি হয়েছিল, কিন্তু নতুন দায়িত্ব আর নেওয়া হল না। করোনা কেড়ে নিল আরও এক করোনাযোদ্ধাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, প্রথম এবং দ্বিতীয় ঢেউ মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ১ হাজারের বেশি চিকিৎসক করোনায় প্রাণ হারিয়েছেন। যা অত্যন্ত উদ্বেগজনক।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ