১০ মাসের শিশুকে তুলে আছাড়! গ্রেফতার পরিচারিকা

পরিচারিকার হাতে নিজেদের ১০ মাসের শিশুসন্তানকে ছেড়ে রেখে দাস দম্পতি চলে যেতেন অর্থ উপার্জনে।, সন্তানের জীবনের কোনও দামই নেই তাঁদের কাছে । তারই জেরে ওই শিশুর ওপর নিয়মিত অত্যাচার চালাতো কল্পনা। তার বিচার না হয় আদালত করবে কিন্তু দাস দম্পতির বিচার কে করবে!

Share:

নিজস্ব প্রতিনিধি: যার হাতে সন্তান ছেড়ে নির্ভয়ে বাবা-মা গিয়েছিলেন কর্মস্থলে সেই পরিচারিকাই কার্যত সন্তানের প্রাণহরণ করতে বসেছিলেন। তাও সেই সন্তান কিশোর বা বালক নয়, মাত্র ১০ মাসের দুধের শিশু। সেই শিশুর কান্না থামাতে ওই পরিচারিকা তুলে আছাড় মারে বিছানাতে। হাড়হিম করা এই ঘটনা সামনে আসতেই কার্যত গোটা বাংলা আঁতকে উঠেছে। এই ঘটনার জেরে ইতিমধ্যেই থানায় দায়ের হয়েছে অভিযোগ। গ্রেফতারও হয়েছেন অভিযুক্ত পরিচারিকা। তবে এই ঘটনাকে ঘিরে সব থেকে বড় যে প্রশ্ন উঠে এসেছে তা হল শিশুদের নিরাপত্তা। একইসঙ্গে প্রশ্ন উঠেছে বাবা-মার মানসিকতা নিয়েও।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মেচগ্রাম এলাকার বাসিন্দা দেবাশিস দাস ও তাঁর স্ত্রী নবমিতা দাস তাঁদের ১০ মাসের শিশুকে বাড়ির পরিচারিকা কল্পনা সেনের কাছে রেখে কাজের জগতে চলে যেতেন রোজই। দেবাশিসবাবু পেশায় চিকিৎসক। কর্মস্থল বাঁকুড়া জেলায়। তাঁর স্ত্রী নবমিতা সরকারি চাকুরে। কর্মস্থল পূর্ব মেদিনীপুরের কাঁথি। তাঁদের চাকরি তাঁদের কাছে এতই গুরুত্বপূর্ণ যে ১০ মাসের শিশুর নিরাপত্তা আর জীবন সেখানে অতীব তুচ্ছ। সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েই তাঁরা সন্তানের প্রতিপালন থেকে কার্যত হাত তুলে নিয়েছেন। সন্তানের জীবন সেখানে এক পরিচারিকার হাতেই সীমাবদ্ধ। নিজেদের কর্তব্য দাস দম্পত্তি সেরে ফেলেছেন বাড়িতে বেশ কিচ্ছু সিসিটিভি লাগিয়েছে। যাতে বাড়িতে কখন কী হচ্ছে তা দেখা বা যাতে জানা যায়। সেই সিসিটিভি ফুটেজেই ধরা পড়েছে হাড়হিম সেই দৃশ্য, ১০ মাসের শিশুটিকে কোনও অজুহাত ছাড়াই নিয়মিত অত্যাচার চালাচ্ছে  কল্পনা। মাথার ওপর তুলে ঘুরিয়ে বিছানার উপর সজোরে আছাড় মারতেও দেখা গিয়েছে কল্পনাকে।

এমন অত্যাচারের দৃশ্য দেখে তখনই পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। ভিডিও ফুটেজ দেখে পুলিশ প্রথমে কল্পনাকে আটক করে। পরে তাকে গ্রেফতার করা হয়। কেন কল্পনা ১০ মাসের শিশুর উপর ওই ভাবে নির্মম অত্যাচার চালাত, তার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু এসবের পরেও সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, মাত্র ১০ মাসের এক শিশুকে পরিচারিকার হাতে ছেড়ে দিয়ে কীভাবে দাস দম্পতি অর্থ উপার্জনে বেড়িয়ে পড়েন! তাঁরা যদি সন্তান প্রতিপালনেই অক্ষম হন তাহলে এই সন্তানের জন্ম দিলেনই বা কেন? কল্পনার দোষ বিচার করার জন্য নয় আদালত রয়েছে। সন্তানের প্রতি দাস দম্পতি যে উপেক্ষা দেখিয়েছে, যে দায়দায়িত্বহীনতা দেখিয়েছে তার বিচার কে করবে, এই প্রশ্নও কিন্তু তুলছেন আমজনতা।

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

যশোর রোডে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু গাড়ি, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের