এই মুহূর্তে




মুখ্যমন্ত্রীর উদ্যোগে ১৫ তারিখে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা শুরু: রবীন্দ্রনাথ

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কোচবিহার-কলকাতা বিমান চলাচল শুরু হচ্ছে। এই পরিষেবা শুরু হলে মাত্র দু ঘন্টায় মানুষ বিমানে চেপে কলকাতায় পৌঁছতে পারবেন। কোচবিহার থেকে কলকাতা এই বিমান পরিষেবা শুরু হওয়ায় খুশির মেজাজ কোচবিহারের মানুষের মধ্যে। তবে এই পরিষেবা চালু হওয়ার পিছনে যে কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তা বুঝিয়ে দিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে এই বিমান পরিষেবা চালু হচ্ছে বলে জানান তিনি।

১৫ ফেব্রুয়ারি থেকে কোচবিহার বিমানবন্দর (Coochbehar Airport) থেকে কলকাতাগামী বিমান পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হবে। আহমেদাবাদের উড়ান সংস্থা ‘ইন্ডিয়া ওয়ান’-এর (India One) তরফে এই পরিষেবা দেওয়া হবে। আপাতত ৯ জন করে যাত্রী নিয়ে বিমানটি ছাড়বে। যাত্রীপিছু ভাড়া রাখা হয়েছে ৯৯৯ টাকা। পৌনে দু ঘন্টা সময়ে বিমানটি কোচবিহার থেকে কলকাতায় এসে পৌঁছবে। ‘ইন্ডিয়া ওয়ান’-এর (India One) এক আধিকারিক বলেন, ‘প্রতিদিন দুপুর ১২টা ১৫ মিনিটে কোচবিহার বিমানবন্দরে এসে পৌঁছাবে বিমানটি। ১২টা ৩০ মিনিটে ছেড়ে যাবে কোচবিহার থেকে। বাংলাদেশের উপর দিয়ে উড়ে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছাবে এটি।’

প্রসঙ্গত শুক্রবার কোচবিহার বিমানবন্দরে পরিদর্শনে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বিমান পরিষেবা শুরুর কৃতিত্ব মোদি সরকারের বলে দাবি করেছিলেন তিনি। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পাল্টা দাবি করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কোচবিহার থেকে কলকাতা বিমান চলাচল শুরু হচ্ছে। যেখানে বিমান চালুর কথা ঘোষণা হয়ে গিয়েছে আগে, সেখানে ভিজিট করতে গিয়েছেন। কে হরিদাস পাল?

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর

বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার ৮

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ