প্রকাশ্যে মলত্যাগ করলেই দিতে হবে  জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খোলা জায়গায় মলত্যাগ করলেই দিতে হবে জরিমানা। এলাকার মধ্যে স্বচ্ছ্বতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়ে রঘুনাথপুর পুরসভা। ইতিমধ্যেই এই মর্মে জারি হয়েছে নির্দেশিকা। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, কেউ প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করলে তাঁকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

মূলত পুরসভাকে পরিষ্কার, পরিচ্ছন্ন রাখার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। অন্যদিকে পুরসভার বাসিন্দাদের একাংশ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। কারণ, বর্তমানে পুরসভা এলাকার ড্রেনগুলিতে প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করে বেশ কয়েকটি পরিবার। ফলে এলাকায় দূষণ ছড়াচ্ছে। পাশাপাশি সাফাই কর্মীরা ড্রেন সাফ করতে গিয়ে অসুবিধার মুখে  পড়তে হচ্ছে। সেইজন্য এবার থেকে প্রকাশ্যে কেউ মলত্যাগ করলেই তাঁকে দিতে হবে  জরিমানা।

কিন্তু পুরসভার তরফ থেকে কেন এত কম টাকা জরিমানা  ? এই প্রসঙ্গে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ‘ জরিমানার টাকাটা মূল বিষয় নয়। মূলত, পুরসভা এলাকার বাসিন্দাদের সচেতন করতেই এই জরিমানা ধার্য করা হয়েছে। তাতে শহরবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন। ‘ বলা বাহুল্য, বর্তমানে রঘুনাথপুর  পুরসভার ১১৮ জন সাফাই কর্মী রয়েছেন। যাঁরা প্রতিদিন পুরসভায় ১৩টি ওয়ার্ড পরিষ্কার করে থাকেন। তাই তাদের যাতে কোন অসুবিধা না হয় সেইজন্য জরিমানার সিদ্ধান্ত নিল পুরসভা।

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ