‘এপস্টিন ফাইলে কেন্দ্রের মন্ত্রী থেকে মোদি সকলের নাম রয়েছে,’ বিস্ফোরক দাবি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমেরিকায় এখনও ৩৫ লক্ষ এপস্টিন ফাইলস বন্ধ রয়েছে। যে গুলি খোলাই হয়নি, ওই ফাইলে প্রধানমন্ত্রী মোদি, দেশের একাধিক মন্ত্রী ও বিজেপি নেতাদের নাম রয়েছে। আর সেই এপস্টিন ফাইলের চাবিটা নিজের কাছে রেখে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’ আজ, মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে এমনই বিস্ফোরক দাবি করলেন রাহুল গান্ধি। উত্তরবঙ্গের রায়গঞ্জে আজ, মঙ্গলবার দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে এসেছেন কংগ্রেস সাংসদ। একাধিক জনসভা করবেন তিনি। প্রথমে রায়গঞ্জে জনসভা থেকে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। এপস্টিন ফাইল থেকে আদানি, রাহুল সব ইস্যু নিয়েই বক্তব্য রেখেছেন।

আরও পডুন: কয়লা পাচার মামলায় ইডির হাতে ধৃত I-PAC কর্তা ভিনেশের পরিচয় জানুন

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, ‘আপনারা এপস্টিনের কথা শুনেছেন? আপনারা জানেন এপস্টিন কে? এপস্টিন ফাইল্‌স-এর কথা শুনেছেন? আমেরিকায় ৩৫ লক্ষ ফাইল বন্ধ হয়ে পড়ে রয়েছে। তাতে ভারতের মন্ত্রীদের, বিজেপির নেতাদের এবং নরেন্দ্র মোদিজির নামও রয়েছে, সকলেই ফেঁসে রয়েছেন। এপস্টিন ফাইলসের চাবি ডোনাল্ড ট্রাম্পের হাতে রয়েছে। এই জন্য যখন ট্রাম্প মোদিকে বলেন, মোদিজি লাফান। তিনি লাফান। মোদিকে বলেন, আপনি ওখানে গিয়ে বসুন। তিনি সেখানে গিয়ে বসে পড়েন। কারণ, কন্ট্রোলার ট্রাম্পের হাতে রয়েছে। আজকাল আপনারা নরেন্দ্র মোদির চেহারা দেখেছেন? হাওয়া বেরিয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে ঘুরছেন। তাঁর চেহারা দেখুন ভাল করে। উনি আমার চোখে চোখ রেখে কথা বলতে পারেন না। মোদি দেশবাসীকে বলেন, তাঁর বুকের ছাতি ৫৬ ইঞ্চি চওড়া। আমি সংসদে এপস্টিন, আদানি নিয়ে বলা শুরু করেছিলাম। তখনই মোদির হাওয়া বেরিয়ে গিয়েছিল। উনি অমিত শাহকে বলেন, ওঁকে চুপ করাও, ওঁকে চুপ করাও। কিন্তু আমি থামিনি। তার পরে মোদি উঠে লোকসভা থেকে বেরিয়ে যান। ওনার ৫৬ ইঞ্চির ছাতি হতে পারে, কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারেন না।’

রাহুল আরও বলেন, ‘ভারতকে ভয়ঙ্কর ধোঁকা দিয়েছেন নরেন্দ্র মোদি। আমেরিকার সঙ্গে তিনি যে সমঝোতা করেছেন, তার জন্য বিজেপির ক্ষতি হবে না। এর ফলে ক্ষতি হবে আপনার, দেশের শ্রমিকদের, দেশের সাধারণ জনতার, পশ্চিমবঙ্গবাসীর, ছোট ব্যবসায়ীদের। দেশকে বিক্রি করে দিয়েছেন মোদি।’

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের