কয়লা পাচার মামলায় ইডির হাতে ধৃত I-PAC কর্তা ভিনেশের পরিচয় জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের মুখেই কয়লাকাণ্ডে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আই-প্যাক কর্তা ভিনেশ চান্দেলকে গ্রেফতার করেছে তাঁরা। রাতভর শুনানির পরে মঙ্গলবার ভোরে তাঁকে ১০ দিনের ইডি হেফাজত দিয়েছে দিল্লির পাটিয়ালা আদালত। কিন্তু জানেন কে এই ভিনেশ চান্দেল?

ভোটকুশলী সংস্থা আই-প্যাকের কো ফাউন্ডার ও ডিরেক্টর হিসেবে পরিচিত তিনি। প্রশান্ত কিশোরের হাত ধরে তৈরি হওয়া এই সংস্থার আরও একজন প্রতিষ্ঠাতা ভিনেশ। সংস্থার ৩৩ শতাংশ শেয়ারহোল্ডার তিনি। জানা গিয়েছে, তিনি ভোপালের NLIU থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন। সেখানেই স্নাতক ডিগ্রি নিয়েছেন। সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি। শুধু তাই নয় সুপ্রিম কোর্টে ওকালতি করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। বিগত ১১ বছর ধরে মোদি থেকে মমতা— একাধিক হাই-ভোল্টেজ নির্বাচনী প্রচারের পিছনে কৌশলী হয়ে কাজ করেছেন তিনি। বর্তমানে তৃণমূলের নির্বাচনী কৌশল ঠিক করেছেন। ভোটে জেতার পিছনে তাঁর কৌশল অনেকসময় বাজিমাত করেছে।

চলতি মাসের শুরুতে ইডি দিল্লি ও বেঙ্গালুরুতে আই-প্যাক-এর সঙ্গে যুক্ত একাধিক জায়গায় অভিযান চালিয়েছিল। গত বিধানসভা নির্বাচন থেকে শুরু করে তৃণমূলের একাধিক নির্বাচনী রণকৌশল তৈরির পিছনে রয়েছে এই আই-প্যাক। বঙ্গে নির্বাচনের ঠিক আগেই সেই সংস্থার অন্যতম কর্তাকে গ্রেফতার করা নিয়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে একটি মামলায় তিনি তদন্তাধীন রয়েছেন। দিল্লি পুলিশের দায়ের করা একটি এফআইআর থেকে এই মামলার সূত্রপাত।এই ঘটনাকে গণতন্ত্র নয়, ভীতিপ্রদর্শন বলে কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

 

এক ধাক্কায় ২৪ হাজার টাকা বাড়ল রুপো, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল গহনপ্রেমীদের

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের

ফুটবলার হিসেবে কেরিয়ার গড়ার স্বপ্ন বিপন্ন, শেষ মুহূর্তে ডুরান্ড কাপ থেকে সরে দাঁড়ালেন টাইগার

১৫ অগস্ট ঘিরে দিল্লিতে হাই অ্যালার্ট, ইন্ডিয়ান মুজাহিদিন ও আল কায়েদার ১৯ জঙ্গির পোস্টার জারি

ভারী বৃষ্টিতে রেললাইনে জল, ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা

গভীর সমুদ্রে ট্রলারের কেবিনে রহস্যজনক মৃত্যু মৎস্যজীবীর, শোরগোল এলাকায়

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..