শিক্ষক বদলির প্রতিবাদে ক্যানিং শাখায় রেল অবরোধ পড়ুয়াদের

মঙ্গলবার সকালে প্রায় ৪৫ মিনিট ধরে শতাধিক পড়ুয়া রেল লাইন অবরোধ করে শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষোভ দেখায়।পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক বদলির প্রতিবাদে রেল অবরোধ করল পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায় শিয়ালদা-ক্যানিং শাখার গৌড়দহ স্টেশনে। মঙ্গলবার সকালে প্রায় ৪৫ মিনিট ধরে শতাধিক পড়ুয়া রেল লাইন অবরোধ করে শিক্ষক বদলির প্রতিবাদে বিক্ষোভ দেখায়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

বিক্ষোভকারী পড়ুয়ায়দের দাবি, তারা নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দিরের ছাত্র ছাত্রী। তাদের স্কুলে ৫ জন শিক্ষককে বদলি করে দেওয়া হয়েছে। এর ফলে স্কুলে শিক্ষকের সংখ্যা কমে গিয়েছে। তাই পড়াশোনায় ব্যাঘাত ঘটছে তাদের। তাদের দাবি, নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দিরে বর্তমানে উচ্চ মাধ্যমিক বিভাগে মাত্র তিনজন শিক্ষক রয়েছেন। ফলে শিকেয় উঠতে চলেছে পঠন পাঠন। এই অবস্থায় পাঁচ শিক্ষকের বদলির নির্দেশিকা প্রত্যাহার না করা হলে, তাদের পড়াশোনায় আরও ক্ষতি হবে বলে জানায় বিক্ষোভকারী পড়ুয়ারা। মঙ্গলবার সকাল থেকেই তাই হাতে প্ল্যাকার্ড নিয়ে গৌড়দহ রেল স্টেশনে লাইনে নেমে বিক্ষোভ দেখায় তারা। প্রায় শতাধিক পড়ুয়া এদিন বিক্ষোভে সামিল হয়। ৪৫ মিনিট ধরে লাইনে বসে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায় তারা।

বিক্ষোভে সামিল হওয়া এক পড়ুয়া জানায়, আচমকাই বদলি করে দেওয়া হচ্ছে শিক্ষকদের। এতে আমাদের সমস্যা হচ্ছে। আমাদের সিলেবাস কেমন করে শেষ হবে? এর জন্যই আমরা বিষয়টি জানাতে এসআই অফিসে গিয়েছিলাম। কিন্তু, সেখান থেকে আমাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। আর তার জেরেই রেল অবরোধ করে এই বিক্ষোভ বলে জানায় সে। অন্যদিকে এই ট্রেন অবরোধের ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। শিয়ালদা-ক্যানিং শাখায় একাধিক স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেন। ফলে কর্মক্ষেত্রে পৌঁছতে বেশকিছুটা সময় দেরি হয় তাদের।

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

ভারতের ‘RAW’ প্রতিষ্ঠাতার জীবনী এবার বড়পর্দায়, মুক্তির দিনক্ষণ ঘোষণা করণ জোহরের

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?