আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাত সকালেই ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধ যাত্রীদের, ব্যাহত পরিষেবা

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন ট্রেন ছাড়ে  দেরিতে। আর তাতে বেশ অসুবিধার মুখে পড়তে হয় নিত্য যাত্রীদের । এই আবহে বুধবার ডায়মন্ড হারবার স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন রেলযাত্রীরা। যার   জেরে ব্যাহত হয়েছে ডায়মন্ড হারবার-শিয়ালদা শাখার ট্রেন চলাচল।  বিক্ষোভরত যাত্রীদের দাবি, প্রতিদিন নির্ধারিত সময়ের পরে ট্রেন চলছে। এরফলে তাদের অফিস, স্কুল এবং কলেজে যেতে বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এই বিষয় নিয়ে রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি। সেইজন্য বুধবার বিক্ষোভ দেখান শুরু হয়েছে।

তবে এমন ঘটনা প্রথম নয়। এরআগে একই দাবিতে কয়েকদিন আগে যাত্রীরা  বিক্ষোভ দেখান শুরু করেছিল টিকিয়াপাড়া স্টেশনে। আর এবার একই চিত্র দেখা গেল ডায়মন্ড হারবার স্টেশনে। এদিন যাত্রীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে অবরোধ  চলবে।

উল্লেখ্য, এদিন এই অবরোধের জেরে ভোর থেকেই ওই লাইনে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। এক যাত্রী জানিয়েছেন, প্রতিদিন ভোর সাড়ে পাঁচটার ট্রেন এক থেকে দুই ঘণ্টা দেরিতে ছাড়ে। এর ফলে কর্মক্ষেত্রে পৌঁছাতে দেরি হচ্ছে। আবার কেউ দাবি করেছে, দেরিতে ট্রেন চলায় চিকিৎসকের কাছে যেতে গেলেও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে কলকাতার এক বেসরকারি সংস্থায় কর্মরত এক ব্যক্তি জানান, এই ঘটনা নিয়ে রেলের তরফ থেকে লিখিত ভাবে অভিযোগ চাইছে। আমরা দিয়েছি, তবে তার পরও কোনও সুরাহা মেলেনি। তবে এদিনের ঘটনা নিয়ে এখন পর্যন্ত রেলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

আরও গণনাকেন্দ্রের সংখ্যা কমাল নির্বাচন কমিশন, কোন জেলায় কোথায় চলবে গণনা?

পূর্ব রেলের বেশ কিছু জায়গায় কাজের জন্য সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন

কেন্দ্রীয় বাহিনীর ‘ধাক্কা’য় উদয়নারায়ণপুরে ভোটারের মৃত্যু? তদন্তে হাওড়ার জেলাশাসক

‘‌দু’জায়গা থেকেই জিতছি’‌, হুমায়ুনের দাবি শুনে হাসছেন বিরোধী নেতারা

টানা বৃষ্টি ভয়ঙ্কর অবস্থা, কোচবিহারের ভেঙে পড়ে এক অস্থায়ী সেতু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ