সৎ সন্তানকে গলা টিপে খুন করার অভিযোগ বাবার বিরূদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,রায়না: সৎ সন্তানকে গলা টিপে খুন করার অভিযোগে অভিযুক্ত বাবা।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বুধবার পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না ১ নম্বর ব্লকের বাজিতপুর এলাকার নলডাঙ্গা গ্রামে।
মৃত শিশুটির নাম গোলু হাজরা। বয়স ৩ বছর ছ মাস।তার বাবা সাহেব হাজরা(Saheb Hazra)।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলডাঙ্গার সাহেব হাজরার সাথে বিয়ে হয়েছিল চকচন্দন নিবাসী এক মহিলার সঙ্গে।

মহিলার একটি তিন বছর ছয় মাস বয়সী বাচ্চাও ছিল।প্রতিবেশীদের অভিযোগ শিশুটির বাবা সাহেব হাজরা সকালবেলায় ছেলেকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে কাছেই একটি জঙ্গলের মধ্যে শিশুটিকে গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ। এরপর শিশুটিকে বাড়িতে নিয়ে এসে তার বাবা বলে যে সে মারা গিয়েছে।
কিভাবে মারা গেল শিশুটি জিজ্ঞেস করাতে তার বাবা সাহেব হাজরা উত্তর দেয় শিশুটি নাকি ঘাটে পড়ে গিয়েছিল। সেখানেই মৃত্যু হয় তার। যদিও বিষয়টিকে খুন বলেই মনে করছেন স্থানীয়রা।

তড়িঘড়ি আলমপুর হাসপাতালে(Alampur Hospital) নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই মাধবডিহি থানায়(Madhavdihi P.S.) খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে পুরো ঘটনাটির তদন্ত করে দেখছে। এ কথা জানান, চকচন্দনের বাসিন্দা রহমান শেখ। ইতিমধ্যেই শিশুটির ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে(Bardhaman Medical College Hospital)। ময়না তদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে শিশুটির। এমনটাই জানিয়েছেন শিশুটির দাদু শ্যামাপদ কর্মকার।একটি শিশুর এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জুড়ে ।

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী