ভারী বৃষ্টিতে রেললাইনে জল, ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালের অফিস টাইমেই রেল পরিষেবায় বিঘ্ন, বিপাকে পড়লেন নিত্যযাত্রীরা। সোমবার ভারী বৃষ্টির জেরে রেললাইনে জল জমে যাওয়ায় ট্রেন চলাচলে সমস্যা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে মঙ্গলবার সকালের বনগাঁ-মাঝেরহাট রুটেও। রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের ডাউন বনগাঁ-মাঝেরহাট লোকাল আপাতত বারাসত পর্যন্ত চালানো হচ্ছে। ফলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়ছেন ওই ট্রেনের যাত্রীরা।

তবে এখনও পর্যন্ত অন্য কোনও লোকাল ট্রেনের ক্ষেত্রে সময়সূচি বা পরিষেবায় পরিবর্তনের কথা জানানো হয়নি। রেললাইনে জল জমে থাকায় কোথাও ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে কি না, তা নিয়েও যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সকালের ব্যস্ত সময়ে এই পরিষেবা বিঘ্নিত হওয়ায় ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন বহু নিত্যযাত্রী। কর্মস্থলে পৌঁছনোর তাড়ায় অনেকেই বিকল্প পরিবহণের দিকে ঝুঁকছেন। বৃষ্টির জেরে রেল পরিষেবা কতটা স্বাভাবিক থাকে, এখন সেদিকেই নজর যাত্রীদের। রেলের তরফে জানানো হয়েছে, জল সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। তবে সকালের ব্যস্ত সময়ে পরিষেবায় এই সমস্যার কারণে চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। প্রতিদিন বনগাঁ-মাঝেরহাট লোকালে করে বহু মানুষ শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। কিন্তু মঙ্গলবার সকালে হঠাৎ ট্রেনের গতিপথে পরিবর্তন আসায় সমস্যায় পড়তে হয় তাঁদের। যাত্রীদের একাংশের বক্তব্য, আগে থেকে পরিষেবা সম্পর্কে জানানো হলে তাঁরা বিকল্প পরিবহণের ব্যবস্থা করতে পারতেন।

আরও পড়ুন: গভীর সমুদ্রে ট্রলারের কেবিনে রহস্যজনক মৃত্যু মৎস্যজীবীর, শোরগোল এলাকায়

এদিকে, একই দিনে ব্যারাকপুর-বিবাদি বাগ লোকাল নিয়েও সমস্যা দেখা দেয়। সকাল ৯টা ৩৪ মিনিটের ট্রেনটির যাত্রাপথ কমিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ব্যারাকপুর থেকে ট্রেনটি দমদম পর্যন্ত চলেছে, কিন্তু দমদম থেকে বিবাদি বাগ পর্যন্ত পরিষেবা বাতিল করা হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হল, তা এখনও স্পষ্ট নয়। এই পরিবর্তনের বিষয়ে যাত্রীদের আগাম জানানো হয়েছিল কি না, সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি।

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় ২৪ হাজার টাকা বাড়ল রুপো, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল গহনপ্রেমীদের

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের

ফুটবলার হওয়ার স্বপ্ন বিপন্ন, শেষ মুহূর্তে ডুরান্ড কাপ থেকে সরে দাঁড়ালেন টাইগার

১৫ অগস্ট ঘিরে দিল্লিতে হাই অ্যালার্ট, ইন্ডিয়ান মুজাহিদিন ও আল কায়েদার ১৯ জঙ্গির পোস্টার জারি

গভীর সমুদ্রে ট্রলারের কেবিনে রহস্যজনক মৃত্যু মৎস্যজীবীর, শোরগোল এলাকায়

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..