রাজারহাটে পঞ্চায়েত অফিসেই সালিশি সভা,মারধরের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,রাজারহাট: পঞ্চায়েত অফিসেই সালিশি সভা। অভিযোগকারীকে সেখানে মারধরের অভিযোগ। অভিযোগের তীর উপ প্রধান ও স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। থানায় অভিযোগ করতে গেলে হয়রানির স্বীকার অভিযোগকারী। রাজারহাট কালিকাপুরের বাসিন্দা হাজী মোস্তফার অভিযোগ, তার ভাইয়ের সাথে একটি জমি সংক্রান্ত বিবাদের মীমাংসার জন্য শুক্রবার পাথরঘাটা(Patharghata) পঞ্চায়েত অফিসে আসতে বলা হয়। ২৭ফেব্রুয়ারী চিঠি পাঠানো হয়েছিল তাদের দুই ভাইকে৷ তাতে সাড়া দিয়ে শুক্রবার উভয় পক্ষ হাজিরও হয়েছিলেন পাথরঘাটা পঞ্চায়েত অফিসে ৷ অভিযোগ, শুক্রবার বিকেলে পাথরঘাটা পঞ্চায়েতের দু’তলায় উপ প্রধানের বন্ধ ঘরে শুরু হয় সালিসি সভা৷ উপ প্রধান টুটুন গাজী ছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান পিংকি মণ্ডলের স্বামী তথা পাথরঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শশাঙ্ক মণ্ডল সহ আরও কয়েকজন স্থানীয় তৃণমূল নেতা।

হাজী মোস্তফার দাবি, ‘মীমাংসা চলাকালীন কর্তৃপক্ষকে বলা হয়েছিল জমিটি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কোর্টে মামলা চলছে’৷ এই কথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সেখানে উপস্থিত পঞ্চায়েত উপ-প্রধান ও অন্যান্যরা। এরমধ্যে মেজাজ হারায় পাথরঘাটা পঞ্চায়েতের উপ প্রধান টুটুন গাজী(Tutun Gaji)৷ অভিযোগ তিনি হাজি মোস্তফাকে বন্ধ ঘরের ভেতরেই মারধর করেন। এরপর হাজী মোস্তফা অভিযোগ জানাতে পৌঁছয় টেকনোসিটি থানায়। মোস্তফার অভিযোগ সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর তাকে জানানো হয় তার বাড়ি রাজারহাট থানার অন্তর্গত সেই কারণে তাকে রাজারহাট থানায়(Rajarhat P.S.) যেতে হবে। এরপর রাজারহাট থানায় পৌঁছলে তাকে জানানো হয়, থানার বড়বাবু থানাতে নেই তাই সেই মুহূর্তে তার অভিযোগ নেওয়া সম্ভব নয়।

রাজারহাট থানাতেও দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর জানানো হয় তাকে টেকনোসিটি থানায়(Technocity P.S.) যেতে হবে। তারপর সন্ধ্যা বেলায় যখন তিনি আবার টেকনোসিটি থানায় পৌঁছন, তখন থানার সামনে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের থেকে শুরু করে তৃণমূল কর্মীরা প্রায় তিন থেকে চারশো জন জড়ো হয়ে যায় বলি দাবি করেন মোস্তফা। তার অভিযোগ তাকে ভয় দেখানো হয়। আতঙ্কিত হয়ে থানা থেকে চলে যেতে বাধ্য হয় হাজী মোস্তফা। যদিও এই সম্পর্কে সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি উপপ্রধান টুটুন গাজী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?