‘পুলিশ দিবস’-এ সংবর্ধিত রানাঘাট থানার ASI রতন রায়

ডাকাতদলকে ধরাশায়ী করে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন রতনবাবু, তার জন্য পুলিশ দিবসে তাঁকে সংবর্ধিত করল রানাঘাট জেলা পুলিশ কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহের মঙ্গলবার দুপুরে প্রায় একই সময়ে নদিয়ার রানাঘাট এবং পুরুলিয়া শহরে একই সংস্থার গয়নার শোরুমে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে গিয়েছিল। তারমধ্যে রানাঘাটে বিহার থেকে আসা ওই ডাকাতদলকে তাড়া করেছিলেন রানাঘাট থানার(Ranaghat PS) ASI রতন রায়(Ratan Roy)। প্রায় ৫০০ মিটার ধাওয়া করে চার সশস্ত্র ডাকাতের দিকে গুলি করে ২ ডাকাতকে ঘায়েল করার পাশাপাশি আটক করেন কোটি টাকার লুটের গয়না-সহ নগদ টাকা এবং মোটরবাইক। পুলিশের হাতে গ্রেফতার হয় ওই ঘটনায় জড়িয়ে থাকা আরও ৩ ডাকাত। ডাকাতদলকে ধরাশায়ী করে যে সাহসিকতার পরিচয় সেদিন দিয়েছিলেন রতনবাবু, সেই সাহসিকতার জন্য এদিন পুলিশ দিবসে(Police Day) তাঁকে সংবর্ধিত(Felicitated) করল রানাঘাট পুলিশ জেলা কর্তৃপক্ষ(Ranaghat Police District Authority)।

ব্যারাকপুর সেন্টারের ১৯৯৬ ব্যাচের কনস্টেবল থেকে কয়েক মাস আগেই ASI পদে উন্নিত হন রতন রায়। কিন্তু সেই পদোন্নতির পরেও তাঁকে নিত্যদিন সহকর্মীদের ঠাট্টা-তামাশার শিকার হতে হয়েছে। কেননা মানুষটি স্থূলকায়। ওজন ১০২ কেজি। গড়পড়তা শারীরিক উচ্চতায় এই অতিকায় শারীরিক গঠন নিয়ে পুলিশের মতো কাজে তিনি কী করে দেখাতে পারবেন সেটাই ঠাট্টা-তামাশার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আসল ঘটনার সময় দেখা গিয়েছে, দিনেদুপুরে শহরের বুকে একটা গয়নার দোকানে ডাকাতির খবর পেয়ে গাড়ির চালক আর ৪জন লাঠিধারী পুলিশ নিয়েই তিনি ছুটে গিয়েছেন ঘটনাস্থলে। শুধু ছুটে গিয়েছেন তাই নয়, পুলিশের উর্দি ছাড়াই বন্দুক হাতে ধাওয়া করেছেন ডাকাতদলকে। একবারও ভাবেননি ডাকাতদের ছোঁড়া গুলিতে তিনি মারাও যেতে পারতেন। এটাই রতন রায়।

রতনবাবু এখন শুধু তাঁর পরিবারের ‘রত্ন’ নন। তিনি এখন রানাঘাটের ‘রত্ন’, পুলিশ পরিবারের ‘রত্ন’। এদিন তাঁকে নিয়ে জেলা পুলিশ সুপার কে কান্নান বেশ গর্বের সঙ্গে জানিয়েছেন, ‘আমাদের সহকর্মীর কাজে আমরা গর্বিত। আমাদের এক সহকর্মী পুলিশকে গর্বিত করেছে। তাই আজ ‘পুলিশ দিবস’-এ পুলিশ জেলার পক্ষ থেকে ওঁকে সংবর্ধিত করা হয়েছে। ওঁর এই কাজ অন্যান্য পুলিশ অফিসার এবং কর্মীকে উৎসাহিত করবে।’ সংবর্ধিত হয়ে অবশ্য বিগলিত নন রতন। মুর্শিদাবাদ জেলার লালবাগের ওই বাসিন্দা জানিয়েছেন, ‘আমি নিজের কর্তব্য পালন করেছি মাত্র। তবে যে কোন পুরস্কার, সংবর্ধনা ভাল কাজ করতে উৎসাহিত করে, অনুপ্রেরণা দেয়। সম্মানিত হয়ে ভাল লাগছে।’

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা