রানাঘাটে প্রণয় ঘটিত কারণে নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: প্রণয় ঘটিত কারণে জলে ডুবে আত্মহত্যা এক তরুণীর। ঘটনাটি ঘটে রানাঘাটের (Ranaghat)নন্দী ঘাট এলাকাতে। পরিবার সূত্রে খবর, আত্মহত্যাকারী তরুণীর নাম অনিশা বর্মন। অনিশা বর্মনের বাবা সঞ্জীব বর্মনের দাবি, তিনি কাজের সূত্রে দিঘাতে বেশিরভাগ টাইম থাকেন। হটাৎ সোমবার রাত্রে তার কাছে ফোন যায় রানাঘাট থানা থেকে। খবর পেয়ে তিনি ছুটে আসেন নিজের বাড়িতে নন্দী ঘাটে(Nandighat)। সেখানে এসে তিনি জানতে পারেন, তার একমাত্র কন্যা অনিশা বর্মন জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

ঐ এলাকারই চন্দন বর্মন(Chandan Barman) নামে এক যুবকের সাথে তার কন্যা অনিশা বর্মনের প্রণয় ঘটিত কোন সম্পর্কের কারণে বাকবিতণ্ডা থেকেই সোমবার জলে ঝাঁপ দেয় তার মেয়ে। স্থানীয়রা দাবি করছেন, অনিশা বর্মন যখন জলে ঝাঁপ দেন তখন তার সাথে দুইজন যুবকও ছিল। তারা চাইলে অনিশা বর্মনকে সেই মুহূর্তেই সহযোগিতার হাত বাড়িয়ে রক্ষা করার চেষ্টা করতে পারতেন। কিন্তু তা তারা করেননি। এই ঘটনায় সঞ্জীব বর্মন অর্থাৎ অনিশা বর্মনের পিতা যথাযজ্ঞ শাস্তির দাবী চান ওই দুই যুবকের। অন্যদিকে স্থানীয়রা ও দাবি করছেন মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনরকম সহযোগিতা পাননি তারা।

সোমবার রাত্রি থেকে মঙ্গলবার দুপুর গড়িয়ে গেলেও অনিশা বর্মনের দেহ উদ্ধার কাজে কোন ভাবেই হাত লাগাননি প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয়রা ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রশাসনের প্রতি। এর সুবিচার চাইছেন তারা। যদিও স্থানীয় থানার পক্ষ থেকে দাবি করা হয়েছে , অভিযোগ পাওয়ার পরেই যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয়েছে । ওই নদীর জলে স্পিডবোট(Speed Boat) নামিয়ে, ডুবুরি নামিয়ে, নিখোঁজ কিশোরীর সন্ধান চলছে। তার মৃতদেহ উদ্ধার হয়নি ।কোথাও কোন গাফিলতি হয় নি। সমস্ত অভিযোগ ভিত্তিহীন।

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ