তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরপর জোড়া গ্রেফতার। আর তার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন অভয়ার মা। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে তিনি লিখলেন, ‘পাঁচ বছর আগে এমন মুখ্যমন্ত্রী, এমন স্বাস্থ্যমন্ত্রী থাকলে আমার মেয়েকে কেউ আমার থেকে কাড়তে পারত না’।

অভয়ার বাবার নতুন করে অভিযোগ দায়েরের দু’দিনের মাথায় বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। একই দিন রাতে পুলিশের জালে ধরা পড়েন অভয়ার ‘কাকু’ তথা প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। লুধিয়ানা থেকে ফেরার পর খড়দহ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। অভয়ার বাড়ির কাছেই বাড়ি সঞ্জীবের। গত কয়েক দিন ধরে তিনি বেপাত্তা ছিলেন। সূত্রের খবর, গ্রেফতারি অবধারিত বুঝেই নিজে পুলিশের কাছে ধরা দেন তিনি। গত ৯ অগস্ট অভয়ার স্মরণসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, নতুন করে মামলা শুরু করে দ্রুত পদক্ষেপ করতে হবে। তাঁর বক্তব্য ছিল, ‘আমার যা করার আছে করব। আমি কমিটেড’।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

পরদিন, ১০ অগস্ট, অভয়ার বাবা লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্তে তৎপরতা শুরু হয়। পরপর দুই গ্রেফতারির পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অভয়ার মা লেখেন, প্রশাসন প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে। তাঁর দাবি, আরও গ্রেফতার হবে এবং বাংলার মা-মেয়েদের নিরাপত্তা নিশ্চিত হবে। একই পোস্টে এনআরএসে নার্সের মৃত্যুর ঘটনারও যথাযথ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তাঁর কথায়, অপরাধ দমনে কঠোর শাস্তিই সবচেয়ে কার্যকর বার্তা দিতে পারে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল