এই মুহূর্তে

বাংলার বাড়ি প্রকল্পে রেকর্ড, ৮ মাসে ৯৭ শতাংশ উপভোক্তার ঘর তৈরি সম্পূর্ণ

নিজস্ব প্রতিনিধি : সিঙ্গুর থেকে রাজ্যের গ্রামীণ আবাসন প্রকল্পে বড় পদক্ষেপ নিয়েছিল নবান্ন। বাংলার বাড়ি দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় কুড়ি লক্ষ্য প্রবক্তার একাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানো হয়েছে। এরপর এই প্রশ্ন উঠেছে, বাংলার বাড়ির প্রথম পর্যায়ের উপভোক্তাদের কজনের বাড়ি তৈরি সম্পূর্ণ হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, প্রায় ৯৭ শতাংশ উপভোক্তাই বাড়ি তৈরির কাজ সম্পন্ন করেছেন। হিসেব করে দেখা গিয়েছে, প্রায় ১১ লক্ষ ৬০ হাজার ৯৪৬ জনের মাথায় পাকা ছাদের ব্যবস্থা করেছে রাজ্য।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ বারবার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় আবাস যোজনার টাকা না দেওয়ার অভিযোগ তুলে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিল রাজ্য। প্রতি উপভোক্তাকে দুই ভাগে ৬০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেয় রাজ্য। ২০২৪ সালের ডিসেম্বরে এবং ২০২৫ সালের মে মাসের মধ্যে দুটি কিস্তিতে উপভোক্তা টাকা পেয়েছিলেন।  8 মাসের মধ্যে ৯৭ শতাংশ বক্তা নিজেদের বাড়ি তৈরির কাজ সম্পন্ন করেছেন। বিভিন্ন নিয়মের কারণে কেন্দ্রীয় আবাস প্রকল্পের বাড়ি তৈরির কাজ শেষ করতে সময় লাগে দেড় থেকে দু বছর। বাংলার বাড়ি খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গিয়েছে।

সরকারি সাহায্যপ্রাপ্ত বাড়ি তৈরির কাজ এত দ্রুত দেশের অন্য কোথাও শেষ করার মতো ঘটনা নজরে আসেনি। সরকারের দেওয়া টাকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেই দিকেও নজর রয়েছে। রেকর্ড সময়ের মধ্যে বাড়ি তৈরি হাট অত্যন্ত দ্রুত হারে বেড়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্দেশে সরকারি আধিকারিকরা সমস্ত কাজের দিকে নজর রাখছেন। স্বচ্ছতা বজায় রাখতে ব্যবস্থা রাখা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজনৈতিক পর্যটক মোদিকে বাংলার মানুষের পাঁচ প্রশ্ন, তুলে ধরল তৃণমূল

মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রী, কাটল কারা? তুঙ্গে আলোড়ন

পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে?‌

বিধানসভা ভোটে লড়বেন? চমকানো জবাব দিলীপ ঘোষের

আঁধারে লুকিয়ে ছিল মৃত্যু, ঘুণাক্ষরেও টের পায়নি ২ বন্ধু, হাড়োয়ায় চাঞ্চল্য

ডায়মন্ড হারবারে প্রত্যেক ঘরে অম্রুতের জল, অভিষেকের উদ্যোগে শুরু ১৭৮ কোটির প্রকল্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte