বড় বিপদ উত্তরবঙ্গের, আরও জল বাড়বে তিস্তায়

মঙ্গলবার বিকেল ৪টের পর থেকে আরও জল বাড়বে তিস্তায়। তাই তিস্তায় লাল সতর্কতা এদিনও জারি রাখল সেচ দফতর।  জল বাড়ছে জলঢাকা নদীতেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে বর্ষার সেভাবে বৃষ্টি এখনও নামেনি। কিন্তু গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স সহ সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে। সোমবার সন্ধ্যায় মাত্র দেড়ঘন্টার মধ্যে শিলিগুড়ি শহরেই ১৫০মিমি বৃষ্টি হয়েছে। আর এই সব কিছুর জন্যই তিস্তা নদী(Teesta River) কার্যত ফুঁসছে। পাহাড় থেকে হু হু করে নেমে আসছে জল। আর তার জেরে গজলডোবা(Gojoldoba) জলাধারের ওপর পড়ছে চাপ। সেই চাপ কাটাতে জল ছাড়া হচ্ছে সেখান থেকে। বিগত ৩-৪দিন থেকেই দফায় দফায় সেখানে জল ছাড়া হচ্ছে। শুধু তাই নয় গজলডোবা থেকে জল ছাড়ায় জল বেড়েছে তিস্তার নিম্ন স্রোতে। তার জেরে গজলডোবা জলাধার থেকে দোমহনী(Domohani) পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা আগেই জারি করে ছিল রাজ্য সেচ দফতর(Irrigation Department)। এবার তাঁরা জানাল মঙ্গলবার বিকেল ৪টের পর থেকে আরও জল বাড়বে তিস্তায়। তাই তিস্তায় লাল সতর্কতা(Red Signal) এদিনও জারি রাখল সেচ দফতর।  

জলপাইগুড়ি সেচ দফতরের ফ্লাড কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে সোমবার গভীর রাত থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকার দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত। একই সঙ্গে  সংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সংকেত। এদিন সকাল ৯টার সময় তিস্তা ব্যারেজ থেকে প্রায় ২২৫০ কিউমেক জল ছাড়া হয়েছে। সেই জল বিকেল ৪টা নাগাদ দোমহনীতে এসে পৌছানোর সম্ভাবনা রয়েছে। যার ফলে আরও জলস্তর বাড়তে পারে। এদিন বেলার দিকে জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পাড়ে তিস্তার জলের স্রোতের প্রভাব লক্ষ করা গেছে। তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় পাহাড় থেকে বয়ে আসা ঘোলা জলের ঢেউ ক্রমাগত আছড়ে পড়তে দেখা গেছে তিস্তা নদীর ঘাটে। ফলে আতঙ্কিত এলাকাবাসীরা।

স্থানীয় বাসিন্দা রাজেশ রায়, ভরত বিশ্বাসেরা জানিয়েছেন জল বাড়ায় তাঁদের চাষের জমিতে জল ঢুকেছে। তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এখন আবার নতুন করে তিস্তা নদীর জল বাড়ায় তাঁরা আতঙ্কিত। ফ্লাড কন্ট্রোল রুমের আধিকারিক কুন্তল বোস জানিয়েছেন, বিকেল ৪টের পর থেকে অসংরক্ষিত এলাকায় আরও জল বাড়বে। একইসঙ্গে ভূটানের পাহাড় ভারী বৃষ্টি হওয়ায় জলঢাকা নদীতেও লাল সতর্কতা জারি করা হয়েছে।

‘যারা এটা তৈরি করেছে, শিক্ষা পেয়েছে’, সৌরভের বায়োপিকের পোস্টার-বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজকুমার

জিভে জল আনতে বানিয়ে ফেলুন পটোল চিংড়ির দোরমা, রইল রেসিপি

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২