রি হ্যাবে মৃত আবাসিক! গ্রেফতার দুই

জলপাইগুড়ি রি-হ্যাব সেন্টারের আবাসিক ময়ূর গুহর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে নেমে সেন্টারের দুই কর্মকর্তাকে আটক করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রি-হ্যাব সেন্টারে আবাসিকের অস্বাভাবিক মৃত্যু। আটক দুই। বাজেয়াপ্ত হার্ড ডিস্ক। জলপাইগুড়ি রি-হ্যাব সেন্টারের আবাসিক ময়ূর গুহর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে নেমে সেন্টারের দুই কর্মকর্তাকে আটক করল পুলিশ। বাজেয়াপ্ত সিসিটিভি ও কম্পিউটারের হার্ডডিস্ক।

ময়নাগুড়ি শহীদ গড় এলাকার বাসিন্দা ময়ূর গুহের বয়স ১৬। এবারে মাধ্যমিক পরীক্ষা দেবার কথা ছিল। কিন্তু সে মোবাইল গেমে আসক্ত হওয়ায় গত জুলাই মাসে তাকে জলপাইগুড়ি পান্ডা পাড়া এলাকার একটি রি-হ্যাব সেন্টারে ভর্তি করে তার পরিবার। এরপর আজ ময়ূর অস্বাভাবিক মৃত্যু হয়। হোম কর্তৃপক্ষকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। লিখিত অভিযোগের পর বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি পান্ডাপাড়া এলাকার রি হ্যাব সেন্টারে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে আটক করা হয় হোমের দুই কর্মকর্তাকে। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয় হোমের সিসিটিভি ও কম্পিউটারের হার্ডডিস্ক সহ আরও কিছু জিনিসপত্র বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

গতকালের অভিযানে নেতৃত্ব দেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী। সঙ্গে ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল, জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন পরিবার অভিযোগ দায়ের করেছে। আমরা তদন্ত শুরু করেছি। জিজ্ঞাসাবাদের জন্য হোমের দু’জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে হোমের কিছু জিনিষ বাজেয়াপ্ত করা হয়েছে।

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, মৃত ১০

১০ বার ডিভোর্সের জন্যে মিনতি! কেন রাজেশ-ডিম্পলের আইনত বিচ্ছেদ হয়নি জানেন?

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ