মেদিনীপুরে শুরু হচ্ছে বীরেন্দ্র সেতুর সংস্কার, বরাদ্দ ১১ কোটি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সংস্কারের কাজ শুরু হচ্ছে  মেদিনীপুর শহর (Midnapore City) সংলগ্ন বীরেন্দ্র সেতুতে (Birendra Bridge)।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সংস্কারের কাজ শুরু হচ্ছে  মেদিনীপুর শহর (Midnapore City) সংলগ্ন বীরেন্দ্র সেতুতে (Birendra Bridge)। এই সেতু সংস্কারের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেতু মেরামতির ঘোষণায় খুশি মেদিনীপুরের মানুষ।

জেলার পূর্ত দফতরের তরফে জানানো হয়েছে, মেদিনীপুর শহর সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত বীরেন্দ্র সেতুর সংস্কারের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে জেলাতে আরও ২টি নতুন সেতু নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে ৬০০ কোটি টাকা। রবিবার বীরেন্দ্র সেতু পরিদর্শন করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রলয় চক্রবর্তী বলেন, ‘৬ মাসের মধ্যে সংস্কার সম্পন্ন হবে, সেরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই পূর্ণ সংস্কারের জন্য। সেই সঙ্গে পাশেই আরও একটি নতুন ব্রিজ ও ধাদিকা এলাকায় আরও একটি নতুন ব্রিজ এই জাতীয় সড়কের উপর তৈরি করা হবে। এজন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যত শীঘ্র সম্ভব কাজ শুরু করা হবে।’

প্রসঙ্গত প্রায় ৬০ বছরের পুরনো বীরেন্দ্র সেতুর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ায় গত জুন মাসে এই সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেতুর পাঁচিলের বহু জায়গা ক্ষয়ে গিয়েছিল। সেতুর তলার দিকেও বেশ কয়েক জায়গায় ফাটল দেখা দিয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়। সেতু সংস্কারের জন্য টেন্ডার পাশ হওয়ার পর কাজে নামার আগে রবিবার যৌথভাবে চূড়ান্ত পরিদর্শন করল পূর্ত দফতর ও এজেন্সি।

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী